সাম্প্রতিক
এআইইউবি’র ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. হাসানুল এ. হাসান, ভাইস চেয়ারম্যান ইশতিয়াক আবেদীন ডেঙ্গুতে বাড়ছে মৃত্যু, সেপ্টেম্বরের ১৩ দিনেই ৬০ প্রাণহানি যুক্তরাজ্য ভেঙে দিতে চায় তিন দেশ, ফার্স্ট মিনিস্টারদের চুক্তি বিদ্যুতে লুটপাট: ১৭ বছরে পরিশোধ ২,৮৯,৯৪৯ কোটি টাকার ক্যাপাসিটি চার্জ! ডাকসুতে জিন্নাহ’র ছবি প্রদর্শনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে: ঢাবি কর্তৃপক্ষ ঢাকা দক্ষিণে সাদিক কায়েম, উত্তরে সেলিম উদ্দিনকে মেয়র প্রার্থী করল জামায়াত ব্যাংকে কোটি টাকার হিসাব ছাড়াল ১ লাখ ৪১ হাজার হরমুজ বন্ধের খবরে তেলের দাম বাড়ছে হু হু করে ময়মনসিংহ মেডিকেলে আগুন, আতঙ্কে পদদলিত হয়ে শিশুসহ নিহত ৬ টানাপোড়েনের মধ্যেও বাংলাদেশের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক রাখতে চায় ভারত
Skip to content

ঈদের ছুটি শেষে সরকারি অফিস খুলছে

ফাইল ছবি

ঈদুল আজহার ছুটি শেষে মঙ্গলবার থেকে দেশের সব সরকারি অফিস খুলেছে। এ বছর সরকারি কর্মকর্তারা ৮ই জুলাই শুক্রবার থেকে থেকে ১১ জুলাই সোমবার পর্যন্ত টানা চারদিন ছুটি উপভোগ করেছেন।

তবে, ঢাকায় সচিবালয়ে কর্মকর্তাদের উপস্থিতি কম ছিল। কারণ অনেকে বৃহস্পতিবার পর্যন্ত তাদের ছুটি বাড়িয়ে নিয়েছেন । এরপর আবার শুক্র ও শনিবার সরকারি ছুটি থাকায় আগামী রবিবার (১৭ জুলাই ) থেকে অফিসে কর্মকর্তাদের উপস্থিতি বাড়বে বলে সংশ্লিষ্টরা জানাচ্ছেন।

এদিকে মঙ্গলবার থেকে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোও তাদের কার্যক্রম শুরু করেছে।

এ বছর মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম উৎসব ঈদুল আজহা পালিত হয়েছে ১০ জুলাই।

কয়েক হাজার মানুষ তাদের স্বজনদের সঙ্গে ঈদ উদযাপন করতে ঢাকা ছেড়েছেন।

—ইউএনবি