সাম্প্রতিক
এআইইউবি’র ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. হাসানুল এ. হাসান, ভাইস চেয়ারম্যান ইশতিয়াক আবেদীন ডেঙ্গুতে বাড়ছে মৃত্যু, সেপ্টেম্বরের ১৩ দিনেই ৬০ প্রাণহানি যুক্তরাজ্য ভেঙে দিতে চায় তিন দেশ, ফার্স্ট মিনিস্টারদের চুক্তি বিদ্যুতে লুটপাট: ১৭ বছরে পরিশোধ ২,৮৯,৯৪৯ কোটি টাকার ক্যাপাসিটি চার্জ! ডাকসুতে জিন্নাহ’র ছবি প্রদর্শনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে: ঢাবি কর্তৃপক্ষ ঢাকা দক্ষিণে সাদিক কায়েম, উত্তরে সেলিম উদ্দিনকে মেয়র প্রার্থী করল জামায়াত ব্যাংকে কোটি টাকার হিসাব ছাড়াল ১ লাখ ৪১ হাজার হরমুজ বন্ধের খবরে তেলের দাম বাড়ছে হু হু করে ময়মনসিংহ মেডিকেলে আগুন, আতঙ্কে পদদলিত হয়ে শিশুসহ নিহত ৬ টানাপোড়েনের মধ্যেও বাংলাদেশের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক রাখতে চায় ভারত
Skip to content

ঈদে ঢাকা ছেড়েছেন ৬৫ লাখের বেশি মোবাইল ফোন ব্যবহারকারী

ফাইল ছবি

ঈদুল আজহা উপলক্ষ্যে স্বজনদের সঙ্গে ছুটি কাটাতে গত ৮ ও ৯ জুলাই ৬৫ লাখেরও বেশি মোবাইল ফোন ব্যবহারকারী ঢাকা ছেড়েছেন। সোমবার বাংলাদেশের ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার এক ফেসবুক পোস্টে এ তথ্য জানিয়েছেন।

পোস্টে তিনি জানান, ঈদের আগের দুই দিনে বিভিন্ন মোবাইল ফোন অপারেটরের মোট ৬৫ লাখ ৭৮ হাজার ৮৬৬ গ্রাহক রাজধানী ছেড়েছেন।

তিনি মোবাইল অপারেটরদের দেয়া একটি চার্টও শেয়ার করেছেন তার পোস্টে। যাতে দেখা যায় ৮ জুলাই একদিনে মোট ৩৫ লাখ ৩০ হাজার ৭৩২ জন গ্রাহক এবং ৯ জুলাই একদিনে মোট ৩০ লাখ ৪৮ হাজার ১৩৪ জন রাজধানী ছেড়েছেন।

তাদের মধ্যে ৩৪ লাখ ৪৮ হাজার ১২ জন গ্রামীণফোন ব্যবহারকারী, ১৫ লাখ ৪৫ হাজার ১০৯ জন রবি ব্যবহারকারী, ১৪ লাখ ১৭ হাজার ১১৪ জন বাংলালিংক ব্যবহারকারী এবং এক লাখ ৬৮ হাজার ৬৩১ জন টেলিটক ব্যবহারকারী।

—-ইউএনবি