সাম্প্রতিক
এআইইউবি’র ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. হাসানুল এ. হাসান, ভাইস চেয়ারম্যান ইশতিয়াক আবেদীন ডেঙ্গুতে বাড়ছে মৃত্যু, সেপ্টেম্বরের ১৩ দিনেই ৬০ প্রাণহানি যুক্তরাজ্য ভেঙে দিতে চায় তিন দেশ, ফার্স্ট মিনিস্টারদের চুক্তি বিদ্যুতে লুটপাট: ১৭ বছরে পরিশোধ ২,৮৯,৯৪৯ কোটি টাকার ক্যাপাসিটি চার্জ! ডাকসুতে জিন্নাহ’র ছবি প্রদর্শনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে: ঢাবি কর্তৃপক্ষ ঢাকা দক্ষিণে সাদিক কায়েম, উত্তরে সেলিম উদ্দিনকে মেয়র প্রার্থী করল জামায়াত ব্যাংকে কোটি টাকার হিসাব ছাড়াল ১ লাখ ৪১ হাজার হরমুজ বন্ধের খবরে তেলের দাম বাড়ছে হু হু করে ময়মনসিংহ মেডিকেলে আগুন, আতঙ্কে পদদলিত হয়ে শিশুসহ নিহত ৬ টানাপোড়েনের মধ্যেও বাংলাদেশের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক রাখতে চায় ভারত
Skip to content

এবার মোশারফের ‘যমজ ১৫’

অনলাইন ডেস্ক :

নন্দিত অভিনেতা মোশাররফ করিম অভিনীত দর্শকপ্রিয় নাটকগুলোর একটি ‘যমজ’। নাটকটিতে একাই তিনটি চরিত্রে অভিনয় করেছেন তিনি। পরিচালনা করেছেন আজাদ কালাম। আগের সিক্যুয়েলের মতো ‘যমজ ১৫’ নাটকটিও রচনা করেছেন অভিনেতা কচি খন্দকার। এবারের নাটকটিতে নতুন করে যুক্ত হয়েছেন দর্শকপ্রিয় ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকের ফারিয়া শাহরিন ও শরাফ আহমেদ জীবন। ‘যমজ’ সাধারণত বাবা এবং তার জমজ দুই ছেলের কাহিনি হলেও ১৪তম সিক্যুয়েলে নতুন করে আরও একজন মোশাররফ করিমকে নিয়ে আসা হয়। তবে ১৫তম নাটকটিতে নতুন কোনো মোশাররফ করিমের যুক্ত হওয়ার সম্ভাবনা নেই বলে ইঙ্গিত দিয়েছেন পরিচালক আজাদ কালাম। বলেছেন, এবারের গল্পে টুইস্ট রয়েছে, যা দর্শকদের ঈদে আনন্দ আরও বাড়িয়ে দেবে। দর্শকপ্রিয় এ নাটকটিতে যুক্ত হয়ে ফারিয়া শাহরিন বলেছেন, সাদা মানুষ নাটকের পর অনেকদিন ধরে মোশাররফ ভাইয়ের সঙ্গে কাজ করার কথা থাকলেও দুজনের সময় মিলছিল না। অবশেষে বড় আয়োজনে ‘যমজ ১৫’ নাটকে একসঙ্গে কাজ করছি। দারুণ জনপ্রিয় নাটক এটি। এমন নাটকে অভিনয় করতে পেরে খুবই ভালো লাগছে। মোশাররফ করিম ছাড়াও নাটকটিতে আরও অভিনয় করেছেন ফরিয়া শাহরিন, ফারুক আহমেদ, রুমি, শরাফ আহমেদ জীবন প্রমুখ।