সাম্প্রতিক
এআইইউবি’র ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. হাসানুল এ. হাসান, ভাইস চেয়ারম্যান ইশতিয়াক আবেদীন ডেঙ্গুতে বাড়ছে মৃত্যু, সেপ্টেম্বরের ১৩ দিনেই ৬০ প্রাণহানি যুক্তরাজ্য ভেঙে দিতে চায় তিন দেশ, ফার্স্ট মিনিস্টারদের চুক্তি বিদ্যুতে লুটপাট: ১৭ বছরে পরিশোধ ২,৮৯,৯৪৯ কোটি টাকার ক্যাপাসিটি চার্জ! ডাকসুতে জিন্নাহ’র ছবি প্রদর্শনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে: ঢাবি কর্তৃপক্ষ ঢাকা দক্ষিণে সাদিক কায়েম, উত্তরে সেলিম উদ্দিনকে মেয়র প্রার্থী করল জামায়াত ব্যাংকে কোটি টাকার হিসাব ছাড়াল ১ লাখ ৪১ হাজার হরমুজ বন্ধের খবরে তেলের দাম বাড়ছে হু হু করে ময়মনসিংহ মেডিকেলে আগুন, আতঙ্কে পদদলিত হয়ে শিশুসহ নিহত ৬ টানাপোড়েনের মধ্যেও বাংলাদেশের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক রাখতে চায় ভারত
Skip to content

টাইগারে মুগ্ধ রশ্মিকা

অনলাইন ডেস্ক :

একসঙ্গে কাজ করার পর থেকে দিনরাত টাইগারেই মন পড়ে আছে রশ্মিকা মন্দনারের। শেষে অনুভূতি প্রকাশ না করে আর পারলেন না। গুঞ্জন রটেছে টাইগারের প্রেমে পড়লেন ‘পুষ্পা’-অভিনেত্রী! সম্প্রতি একটি বিজ্ঞাপনের শুটিংয়ে একসঙ্গে কাজ করেছেন রশ্মিকা ও টাইগার। তারপর থেকেই মন উচাটন অভিনেত্রীর। টাইগারের ছবি পোস্ট করে তিনি আগুনের চিহ্নে ভরিয়ে দিয়েছেন। সঙ্গে লিখেছেন, ‘ওর সঙ্গে কাজ করার অভিজ্ঞতা অতিমাত্রায় উত্তেজক…।’ আগুনের শিখা এঁকে দক্ষিণী অভিনেত্রী বলতে চেয়েছেন, টাইগারের সঙ্গে থাকলে প্রতিটি মুহূর্তে যেন উষ্ণতার পারদ চড়ে! যদিও এত প্রশংসা পেয়ে টাইগার এখনও নীরব। রশ্মিকার প্রতি তারও মন মজেছে কিনা, সেই খবর অবশ্য জানা যায়নি। তবে পরোয়া নেই অভিনেত্রীর। ‘পুষ্পা: দ্য রাইজ’-এর সাফল্যের পর আকাশ ছুঁয়েছে রশ্মিকার খ্যাতি ও প্রতিপত্তি। এবার তার লক্ষ্য বলিউড। সিদ্ধার্থ মালহোত্রার ছবি ‘মিশন মজনু’ দিয়ে বলিউডে আত্মপ্রকাশ করবেন তিনি। এ ছাড়াও ঝুলিতে রয়েছে ‘গুডবাই’, ‘সীতা রামম’, ‘পশু’ এবং ‘পুষ্পা ২: দ্য রুল’।