সাম্প্রতিক
আদালতের রায় বা আদেশের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট অবৈধ: হাইকোর্ট স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা লাগবে না: প্রতিমন্ত্রী শাহে আলম গুলশানে আওয়ামী লীগের মিছিল, গ্রেপ্তার আরও ৪০ জোর করে শিক্ষকের পদত্যাগের বৈধতা নেই, পুনর্বহালের নির্দেশ হাইকোর্টের ৫০০ টাকার ভারত-মিয়ানমারের ইলিশ ‘পদ্মার’ নামে বিক্রি ১৪০০-১৮০০ টাকায় খালি ‘ইন্ডিয়া ইন্ডিয়া’ না করে নিজের দেশের চিন্তা করেন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফারইস্টের নজরুলের ৫৭ কোটি ৬১ লাখ টাকার সম্পদ ক্রোক, যুক্তরাষ্ট্রে বাড়ির খোঁজে দুদক চাঁদের ছবিতে মার্কিন পতাকা, ট্রাম্প লিখলেন ‘চাঁদ আমাদের’ ঢাকা সিটিতে এনসিপির প্রার্থী ঘোষণা, উত্তরে আসিফ মাহমুদ-দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতকে টপকে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্য অংশীদার এখন যুক্তরাষ্ট্র
Skip to content

রাজধানীতে নারী সাংবাদিকের ঝুলন্ত লাশ

অনলাইন ডেস্ক :

ঢাকার হাজারীবাগের একটি ফ্ল্যাট থেকে এক নারী সাংবাদিকের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। সোহানা তুলি (৩৮) নামে এক সাংবাদিক আত্মহত্যা করেছেন বলে পুলিশের ধারণা, খবর বিডি নিউজ ২৪ ডটকমের।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সাবেক শিক্ষার্থী তুলি ঢাকা সাংবাদিক ইউনিয়ন এবং সাব এডিটরস কাউন্সিলের সদস্য।

তুলি দৈনিক কালের কণ্ঠ, বাংলা ট্রিবিউন এবং আমাদের সময় কাজ করেছেন। সম্প্রতি তিনি অনলাইনে খাবারে ব্যবসা শুরু করেছিলেন বলে জানা গেছে।

বুধবার বেলা সোয়া ৩টার দিকে তুলির লাশ উদ্ধার করা হয় বলে জানান হাজারীবাগ থানার ওসি মো. মোক্তারুজ্জামান। তিনি বলেন, “ধারণা করা হচ্ছে তিনি আত্মহত্যা করেছেন। তবে কোনো সুইসাইড নোট পাওয়া যায়নি।”

উদ্ধারের ৬-৭ ঘণ্টা আগে তুলির মৃত্যু হয়েছে বলে ধারণা পুলিশের। হাজারীবাগের যে ফ্ল্যাট থেকে লাশ উদ্ধার করা হয়, সেই ফ্ল্যাটে তুলি একাই থাকতেন।

ওসি মোক্তারুজ্জামান বলেন, “মোহাইমেন নামে তার এক ছোট ভাই আছে। সে শিক্ষার্থী, একটি মেসে থাকে, মাঝে মাঝে বোনের কাছে এসে থাকত।”