সাম্প্রতিক
এআইইউবি’র ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. হাসানুল এ. হাসান, ভাইস চেয়ারম্যান ইশতিয়াক আবেদীন ডেঙ্গুতে বাড়ছে মৃত্যু, সেপ্টেম্বরের ১৩ দিনেই ৬০ প্রাণহানি যুক্তরাজ্য ভেঙে দিতে চায় তিন দেশ, ফার্স্ট মিনিস্টারদের চুক্তি বিদ্যুতে লুটপাট: ১৭ বছরে পরিশোধ ২,৮৯,৯৪৯ কোটি টাকার ক্যাপাসিটি চার্জ! ডাকসুতে জিন্নাহ’র ছবি প্রদর্শনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে: ঢাবি কর্তৃপক্ষ ঢাকা দক্ষিণে সাদিক কায়েম, উত্তরে সেলিম উদ্দিনকে মেয়র প্রার্থী করল জামায়াত ব্যাংকে কোটি টাকার হিসাব ছাড়াল ১ লাখ ৪১ হাজার হরমুজ বন্ধের খবরে তেলের দাম বাড়ছে হু হু করে ময়মনসিংহ মেডিকেলে আগুন, আতঙ্কে পদদলিত হয়ে শিশুসহ নিহত ৬ টানাপোড়েনের মধ্যেও বাংলাদেশের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক রাখতে চায় ভারত
Skip to content

ঈদের বিশেষ নাটক ‘নয়া দামান’

অনলাইন ডেস্ক :

ফারহান বয়স ২৪ বছর ১১ মাস ২০ দিন। আর দশদিন পর তার জীবনে ঘটবে বিশাল পরিবর্তন। বাস্তব থেকে সে তার কল্পনার জীবনে প্রবেশ করবে। দশদিন পর যখন ২৫ বছর পূর্ণ হবে তখন সে তার দাদির মাধ্যমে ১০ হাজার কোটি টাকার সম্পদের মালিক হবে। ২৫ বছর হবার আগ পর্যন্ত ফারহানকে একজন সাধারণ পরিবারের ছেলের মতোই জীবন যাপন করতে হচ্ছে। কারণ, একটা কন্ডিশন পেপার রেখে তার দাদা মারা গেছে। যেখানে আসলে কি আছে সেটি সবারই অজানা। এমনকি তার দাদিও জানে না। সবাই ধারনা করছে, ২৫ বছর হলে যেহেতু খুলতে হবে তার মানে ফারহান তার দাদার সমস্ত সম্পত্তির মালিক হবে। তারপর ফারহান পৃথিবী ঘুরবে, পারসোনাল জেট থাকবে। মিশর, ইরান, সৌদিতে তার প্রেমিকা থাকবে। ব্রেকফাস্ট করবে একদেশে, লাঞ্চ আরেক দেশে… আরও কত কী। এমনই এক ফ্যান্টাসি ও বাস্তবতার সমন্বয়ে নির্মিত হলো ঈদের বিশেষ নাটক ‘নয়া দামান’। রূপক বিন রউফের রচনা-পরিচালনায় এতে প্রধান তিন চরিত্রে অভিনয় করেছেন খায়রুল বাসার, সালহা খানম নাদিয়া ও শম্পা রেজা। নির্মাতা জানান, নাটকটি সম্প্রচার হচ্ছে আরটিভির ঈদ আয়োজনে ১৫ জুলাই রাত ৯টা ৩০মিনিট থেকে।