সাম্প্রতিক
আদালতের রায় বা আদেশের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট অবৈধ: হাইকোর্ট স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা লাগবে না: প্রতিমন্ত্রী শাহে আলম গুলশানে আওয়ামী লীগের মিছিল, গ্রেপ্তার আরও ৪০ জোর করে শিক্ষকের পদত্যাগের বৈধতা নেই, পুনর্বহালের নির্দেশ হাইকোর্টের ৫০০ টাকার ভারত-মিয়ানমারের ইলিশ ‘পদ্মার’ নামে বিক্রি ১৪০০-১৮০০ টাকায় খালি ‘ইন্ডিয়া ইন্ডিয়া’ না করে নিজের দেশের চিন্তা করেন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফারইস্টের নজরুলের ৫৭ কোটি ৬১ লাখ টাকার সম্পদ ক্রোক, যুক্তরাষ্ট্রে বাড়ির খোঁজে দুদক চাঁদের ছবিতে মার্কিন পতাকা, ট্রাম্প লিখলেন ‘চাঁদ আমাদের’ ঢাকা সিটিতে এনসিপির প্রার্থী ঘোষণা, উত্তরে আসিফ মাহমুদ-দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতকে টপকে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্য অংশীদার এখন যুক্তরাষ্ট্র
Skip to content

সিলেট সীমান্তে ভারতীয় খাসিদের গুলিতে ২ বাংলাদেশি আহত

ফাইল ছবি

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার মাঝেরগাঁও সীমান্তে ভারতীয় খাসিদের গুলিতে দুই বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার দুপুরে সীমান্তের ১২৫৫ নম্বর পিলারের ৮ নম্বর সাব পিলার এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- মাঝেরগাঁও গ্রামের হেমন্ত দাসের ছেলে সুধাংশু দাস (৪৫) ও তোতা মিয়ার ছেলে মুখলেছুর রহমান (৩০)।
৪৮ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. সাইফুল ইসলাম চৌধুরী বলেন, সুধাংশু ও মুখলেছ গরুর ঘাস কাটতে সীমান্তে গেলে ভারতীয় খাসি নাগরিকরা তাদের লক্ষ্য করে গুলি ছুড়ে।
তিনি জানান, সুধাংশুর পায়ে ও তোতার হাতে গুলি লেগেছে। পরে সেখান থেকে আহত অবস্থায় তাদের চিকিৎসার জন্য হাসপাতালে নেয়া হয়েছে।
গুলিবিদ্ধ দুজন আশঙ্কামুক্ত বলেও জানান বিজিবির এই কর্মকর্তা।

—ইউএনবি