সাম্প্রতিক
আদালতের রায় বা আদেশের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট অবৈধ: হাইকোর্ট স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা লাগবে না: প্রতিমন্ত্রী শাহে আলম গুলশানে আওয়ামী লীগের মিছিল, গ্রেপ্তার আরও ৪০ জোর করে শিক্ষকের পদত্যাগের বৈধতা নেই, পুনর্বহালের নির্দেশ হাইকোর্টের ৫০০ টাকার ভারত-মিয়ানমারের ইলিশ ‘পদ্মার’ নামে বিক্রি ১৪০০-১৮০০ টাকায় খালি ‘ইন্ডিয়া ইন্ডিয়া’ না করে নিজের দেশের চিন্তা করেন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফারইস্টের নজরুলের ৫৭ কোটি ৬১ লাখ টাকার সম্পদ ক্রোক, যুক্তরাষ্ট্রে বাড়ির খোঁজে দুদক চাঁদের ছবিতে মার্কিন পতাকা, ট্রাম্প লিখলেন ‘চাঁদ আমাদের’ ঢাকা সিটিতে এনসিপির প্রার্থী ঘোষণা, উত্তরে আসিফ মাহমুদ-দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতকে টপকে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্য অংশীদার এখন যুক্তরাষ্ট্র
Skip to content

ইউক্রেনে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ২৩, আহত শতাধিক

এপি, ইউক্রেন :

ইউক্রেনের একটি শহরে রাশিয়ান ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ২৩ জন নিহত এবং ১০০ জনের বেশি আহত হয়েছে। বৃহস্পতিবার ইউক্রেনীয় কর্তৃপক্ষ বিষয়টি জানিয়েছে।

কর্মকর্তারা বলছেন, কৃষ্ণ সাগরের একটি রাশিয়ান জাহাজ থেকে ছোঁড়া কালিব্র ক্রুজ ক্ষেপণাস্ত্র রাজধানী কিয়েভ থেকে ২৬৮ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থিত শহর ভিন্নিতসিয়াতে আঘাত হানে।

জাতীয় পুলিশ প্রধান ইহোর ক্লাইমেনকো বলেছেন, এখন পর্যন্ত ছয়টি লাশ শনাক্ত করা হয়েছে, আর ৩৯ জন এখনও নিখোঁজ রয়েছে।

ইউক্রেনের রাষ্ট্রীয় জরুরি পরিষেবা জানিয়েছে,নিহতদের মধ্যে ১০ বছরের কম বয়সী তিন শিশু আছে। হাসপাতালে ভর্তি হওয়া ৬৬ জনের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক এবং ৩৪ জন গুরুতর আহত হয়েছে।

ভিন্নিতসিয়া অঞ্চলের গভর্নর সের্হি বোরজভ বলেছেন, ইউক্রেনের বিমান প্রতিরক্ষা বাহিনী চারটি রাশিয়ান ক্ষেপণাস্ত্রের মধ্যে দুটি ভূপাতিত করেছে।