সাম্প্রতিক
আদালতের রায় বা আদেশের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট অবৈধ: হাইকোর্ট স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা লাগবে না: প্রতিমন্ত্রী শাহে আলম গুলশানে আওয়ামী লীগের মিছিল, গ্রেপ্তার আরও ৪০ জোর করে শিক্ষকের পদত্যাগের বৈধতা নেই, পুনর্বহালের নির্দেশ হাইকোর্টের ৫০০ টাকার ভারত-মিয়ানমারের ইলিশ ‘পদ্মার’ নামে বিক্রি ১৪০০-১৮০০ টাকায় খালি ‘ইন্ডিয়া ইন্ডিয়া’ না করে নিজের দেশের চিন্তা করেন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফারইস্টের নজরুলের ৫৭ কোটি ৬১ লাখ টাকার সম্পদ ক্রোক, যুক্তরাষ্ট্রে বাড়ির খোঁজে দুদক চাঁদের ছবিতে মার্কিন পতাকা, ট্রাম্প লিখলেন ‘চাঁদ আমাদের’ ঢাকা সিটিতে এনসিপির প্রার্থী ঘোষণা, উত্তরে আসিফ মাহমুদ-দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতকে টপকে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্য অংশীদার এখন যুক্তরাষ্ট্র
Skip to content

মোদির সঙ্গে সুস্মিতার প্রেম

অনলাইন ডেস্ক :

সাবেক বিশ্বসুন্দরী ও বলিউড অভিনেত্রী সুস্মিতা সেন ফের প্রেমে পড়েছেন। ৪৬ বছর বয়সী এই অভিনেত্রী এবার প্রেমে পড়েছেন বিশিষ্টি ব্যবসায়ী ও ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রতিষ্ঠাতা ললিত মোদির। সম্প্রতি টুইটারে অন্তরঙ্গ মুহূর্ত কাটানোর বেশ কিছু নতুন এই সম্পর্কের কথা জানিয়েছেন ৫৮ বছর বয়সী ললিত মোদি। প্রথম টুইটে প্রথমে সুস্মিতাকে নিজের ‘বেটার হাফ’ বলে উল্লেখ করেন তিনি; পরের টুইটে জানান এখনো বিয়ে করেননি, ডেট করছেন। তবে বিয়েটাও করবেন শীঘ্রই। সুস্মিতা সেন ও ললিত মোদির এই প্রেমের কাহিনি প্রকাশ্যে আসার পরই অন্তর্জালে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে আসে; রীতিমত ভারতজুড়ে হইচই পড়েছে। গেল বছরের শেষে মডেল রহমান শালের সঙ্গে তিন বছরের প্রেমের সম্পর্কের ইতি টানেন সুস্মিতা সেন। বলিউড অভিনেত্রী সুস্মিতা সেন এখনো বিয়ের পিঁড়িতে বসেননি। দত্তক নিয়েছেন দুই কন্যা সন্তান। অন্যদিকে, ললিত মোদি ১৯৯১ সালে মিনাল সাগ্রানির সঙ্গে ঘর বেঁধেছিলেন। তাঁদের দুই এক ছেলে ও এক মেয়ে রয়েছে। ২০১৮ সালে মিনাল ক্যান্সারে মারা যান।