সাম্প্রতিক
এআইইউবি’র ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. হাসানুল এ. হাসান, ভাইস চেয়ারম্যান ইশতিয়াক আবেদীন ডেঙ্গুতে বাড়ছে মৃত্যু, সেপ্টেম্বরের ১৩ দিনেই ৬০ প্রাণহানি যুক্তরাজ্য ভেঙে দিতে চায় তিন দেশ, ফার্স্ট মিনিস্টারদের চুক্তি বিদ্যুতে লুটপাট: ১৭ বছরে পরিশোধ ২,৮৯,৯৪৯ কোটি টাকার ক্যাপাসিটি চার্জ! ডাকসুতে জিন্নাহ’র ছবি প্রদর্শনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে: ঢাবি কর্তৃপক্ষ ঢাকা দক্ষিণে সাদিক কায়েম, উত্তরে সেলিম উদ্দিনকে মেয়র প্রার্থী করল জামায়াত ব্যাংকে কোটি টাকার হিসাব ছাড়াল ১ লাখ ৪১ হাজার হরমুজ বন্ধের খবরে তেলের দাম বাড়ছে হু হু করে ময়মনসিংহ মেডিকেলে আগুন, আতঙ্কে পদদলিত হয়ে শিশুসহ নিহত ৬ টানাপোড়েনের মধ্যেও বাংলাদেশের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক রাখতে চায় ভারত
Skip to content

হাসপাতালে অভিনেতা জামিল

অনলাইন ডেস্ক :

মীরাক্কেল খ্যাত অভিনেতা জামিল হোসেন হৃদরোগে আক্রান্ত হয়েছেন এই অভিনেতা। অভিনেতাকে শুক্রবার রাজধানীর ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে ভর্তি করা হয়েছে তাকে। ফেসবুক হ্যান্ডেলে খবরটি ব্জানিয়েছেন অভিনেত্রী ঊর্মিলা শ্রাবন্তী কর। শুক্রবার সকালে ফেসবুকে তিনি লেখেন, খুব খারাপ একটি খবর দিয়ে সকাল শুরু হল… আমাদের সবার প্রিয় অভিনেতা জামিল হোসেন ভাই(মিরাক্কেল) হৃদরোগে আক্রান্ত হয়ে এই মুহূর্তে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে আছেন। সবাই দোয়া করবেন। এরপর শারীরিক উন্নতির কথা জানিয়ে হালনাগাদ খবর দেন। বলেন, ‘সবার কল রিসিভ করতে পারছি না, এজন্য দুঃখিত। জামিল ভাই আগের থেকে কিছুটা ভালো আছেন। তার হার্ট অ্যাটাক হয়েছে। কর্তব্যরত চিকিৎসক তা নিশ্চিত করেছেন। চিকিৎসা চলমান রয়েছে। তার সুস্থতার জন্য সবাই দোয়া করবেন। ’ফেসবুকে জামিলের একটি ভিডিও প্রকাশ করেছেন ঊর্মিলা। সেখানে দেখা যায়, জামিল হাসপাতালের বিছানায় শুয়ে আছেন। তিনি সকলের উদ্দেশ্যে বলেন, ‘আমি ভালো আছি, সবাই দোয়া করবেন। ’