সাম্প্রতিক
নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী দিল্লিতে শেখ হাসিনা-আওয়ামী লীগ নেতাদের বৈঠক বাতিল, নেপথ্যে কী? দলের নাম ও প্রতীক দুটোই হাতছাড়া মমতার ব্যবসায়ীদের চাপে ‘গুজরাটের ইলিশ’ আমদানি, জানত না মন্ত্রণালয় বাজারে উধাও ১ লিটারের সয়াবিন, খোলা তেলের দামও চড়া গুমের আন্তর্জাতিক তদন্ত চাওয়া বিএনপি এখন তা চায় না: নাহিদ ইসলাম পাকিস্তানে জ্বালানি সংকট: সরকারি ভোজ নিষিদ্ধ ও বিয়ের দাওয়াতে এক পদ গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু ১৯ মার্চ লবণাক্ততায় হারাচ্ছে সুন্দরবনের ঔষধি গাছ, বিলুপ্তির পথে ভেষজ চিকিৎসা ও জ্ঞান
Skip to content

ভারত অধ্যুষিত জম্মু-কাশ্মীরে ঈদে পশু কোরবানি নিষিদ্ধ

ফাইল ছবি

অনলাইন ডেস্ক :

ভারতের মুসলিম অধ্যুষিত রাজ্য জম্মু-কাশ্মীরে ঈদুল আজহাকে সামনে রেখে পশু কোরবানি নিষিদ্ধ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৫ জুলাই) পশু কল্যাণ আইনের কথা বলে গরু, উট অথবা অন্য যে কোনো প্রাণী কোরবানিতে নিষেধাজ্ঞার এই আদেশ জারি করা হয়েছে। বার্তা সংস্থা এএফপি’র প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার গভীর রাতে প্রকাশিত এ আদেশটি ওই এলাকায় আরও উত্তেজনা বাড়িয়ে তুলতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।

ভারতে সনতান ধর্মাবলম্বীদের কাছে গরু পবিত্র প্রাণী। দেশটির অনেক এলাকাতেই মাংস বিক্রি অবৈধ ও নিষিদ্ধ। কাশ্মীরে পশু জবাই নিষিদ্ধ হলেও মুসলিম অধুষ্যিত এলাকায় গরুর মাংস পাওয়া যায়। ২০১৪ সালে মোদী সরকার ক্ষমতায় আসার পর থেকেই সংখ্যালঘু সম্প্রদায়ের হামলার ঘটনা ঘটেছে। হামলার শিকার ব্যক্তিদের বেশিরভাগের বিরুদ্ধেই গরু জবাই ও মাংস বহন করার অভিযোগ এনেছে উগ্রপন্থি হিন্দু গোষ্ঠীর সদস্যরা।

২০১৯ সালের আগস্টে নয়াদিল্লির বিশেষ স্বায়ত্তশাসিত অবস্থান প্রত্যাহার করার পর থেকে ওই এলাকার উদ্বেগ আরও বেড়েছে এবং এই অঞ্চলে রাজনৈতিক সংকট তৈরি হয়েছে।