সাম্প্রতিক
নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী দিল্লিতে শেখ হাসিনা-আওয়ামী লীগ নেতাদের বৈঠক বাতিল, নেপথ্যে কী? দলের নাম ও প্রতীক দুটোই হাতছাড়া মমতার ব্যবসায়ীদের চাপে ‘গুজরাটের ইলিশ’ আমদানি, জানত না মন্ত্রণালয় বাজারে উধাও ১ লিটারের সয়াবিন, খোলা তেলের দামও চড়া গুমের আন্তর্জাতিক তদন্ত চাওয়া বিএনপি এখন তা চায় না: নাহিদ ইসলাম পাকিস্তানে জ্বালানি সংকট: সরকারি ভোজ নিষিদ্ধ ও বিয়ের দাওয়াতে এক পদ গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু ১৯ মার্চ লবণাক্ততায় হারাচ্ছে সুন্দরবনের ঔষধি গাছ, বিলুপ্তির পথে ভেষজ চিকিৎসা ও জ্ঞান
Skip to content

আজ টিকা নেবেন খালেদা জিয়া

নিজস্ব প্রতিবেদক :

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া আজ করোনার টিকা নেবেন। দুপুর দুইটার পর মহাখালীর ন্যাশনাল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট অ্যান্ড হাসপাতালে টিকা নেবেন তিনি।

খালেদা জিয়া করোনায় আক্রান্ত হয়েছিলেন। করোনায় আক্রান্ত হয়ে তিনি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। গত ১৯শে জুন তিনি হাসপাতাল থেকে বাসায় ফেরেন। করোনা থেকে সেরে ওঠার পর বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া টিকা নিতে উদ্যোগী হন। টিকা নেওয়ার জন্য তিনি ইতিমধ্যে স্বাস্থ্য মন্ত্রণালয়ের ‘সুরক্ষা’ ওয়েবসাইটে নিবন্ধন করেছেন।

৭৫ বছর বয়সী খালেদা জিয়া করোনায় আক্রান্ত হয়ে দীর্ঘদিন অসুস্থ ছিলেন। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ৫৪ দিন চিকিৎসাধীন ছিলেন তিনি। পুরোপুরি সুস্থ না হলেও হাসপাতালে জীবাণু ও দেশে করোনার ডেলটা ধরনের সংক্রমণের মধ্যে ঝুঁকি এড়াতে খালেদা জিয়াকে গত ১৯ শে জুন গুলশানের বাসায় নেওয়া হয়। তিনি বর্তমানে বাসাতেই আছেন।