সাম্প্রতিক
এআইইউবি’র ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. হাসানুল এ. হাসান, ভাইস চেয়ারম্যান ইশতিয়াক আবেদীন ডেঙ্গুতে বাড়ছে মৃত্যু, সেপ্টেম্বরের ১৩ দিনেই ৬০ প্রাণহানি যুক্তরাজ্য ভেঙে দিতে চায় তিন দেশ, ফার্স্ট মিনিস্টারদের চুক্তি বিদ্যুতে লুটপাট: ১৭ বছরে পরিশোধ ২,৮৯,৯৪৯ কোটি টাকার ক্যাপাসিটি চার্জ! ডাকসুতে জিন্নাহ’র ছবি প্রদর্শনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে: ঢাবি কর্তৃপক্ষ ঢাকা দক্ষিণে সাদিক কায়েম, উত্তরে সেলিম উদ্দিনকে মেয়র প্রার্থী করল জামায়াত ব্যাংকে কোটি টাকার হিসাব ছাড়াল ১ লাখ ৪১ হাজার হরমুজ বন্ধের খবরে তেলের দাম বাড়ছে হু হু করে ময়মনসিংহ মেডিকেলে আগুন, আতঙ্কে পদদলিত হয়ে শিশুসহ নিহত ৬ টানাপোড়েনের মধ্যেও বাংলাদেশের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক রাখতে চায় ভারত
Skip to content

ইউক্রেন থেকে একদিনে ৫ হাজার শিশু সরিয়ে নিয়েছে রাশিয়া

অনলাইন ডেস্ক :

ইউক্রেনীয় কর্তৃপক্ষকে না জানিয়েই দেশটি থেকে একদিনেই প্রায় ৩০ হাজার মানুষকে সরিয়ে নিয়েছে রাশিয়া। এর মধ্যে রয়েছে ৫ হাজারের বেশি শিশু। রোববার এক প্রতিবেদনে এখবর জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা। রাশিয়ার কর্নেল জেনারেল মিখাইল মিজিনসেভ শনিবার ব্রিফিং-এ বলেন, ইউক্রেনীয় কর্তৃপক্ষের অংশগ্রহণ ছাড়াই ২৪ ঘণ্টার মধ্যে ৫ হাজার ১৪৮ শিশুসহ ২৮ হাজার ৪২৪ জনকে ইউক্রেন এবং ডনবাস প্রজাতন্ত্রের বিপজ্জনক অঞ্চল থেকে রুশ ফেডারেশনে সরিয়ে নেওয়া হয়েছে। রাশিয়ার কোথায় নেওয়া হয়েছে তা স্পষ্ট করেনি মস্কো। গত ২৪ ফেব্রুয়ারি থেকে সামরিক অভিযান শুরুর পর ইউক্রেন থেকে জোরপূর্বক নারী ও শিশুসহ বেসামরিক নাগরিকদের নিজ দেশে সরিয়ে নিচ্ছে রুশ কর্তৃপক্ষ। এমন অভিযোগ করে আসছে কিয়েভসহ পশ্চিমা দেশগুলো। অনেক শিশুকে অবৈধভাবে দত্তক দেওয়া।আগেও ইউক্রেনের সীমান্ত অঞ্চল ডনবাস, খারকিভ, মারিউপোল থেকে অনেক মানুষকে জোর করে সরিয়ে নিয়েছে রাশিয়া। অনেককে রুশ পাসপোর্ট দেওয়ার পরিকল্পনা নিয়েছে দেশটি। সামরিক অভিযানের শুরু থেকে ইউক্রেনের বেসামরিক স্থাপনায় হামলা চালিয়ে আসছে রুশ বাহিনী। মারা গেছেন কয়েক হাজার ইউক্রেনীয়। রাশিয়ার এই অভিযানকে অবৈধ জানিয়ে মস্কোর ওপর নিষেধাজ্ঞা অব্যাহত রেখেছে যুক্তরাষ্ট্রসহ ইউরোপের অনেক দেশ।