সাম্প্রতিক
আদালতের রায় বা আদেশের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট অবৈধ: হাইকোর্ট স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা লাগবে না: প্রতিমন্ত্রী শাহে আলম গুলশানে আওয়ামী লীগের মিছিল, গ্রেপ্তার আরও ৪০ জোর করে শিক্ষকের পদত্যাগের বৈধতা নেই, পুনর্বহালের নির্দেশ হাইকোর্টের ৫০০ টাকার ভারত-মিয়ানমারের ইলিশ ‘পদ্মার’ নামে বিক্রি ১৪০০-১৮০০ টাকায় খালি ‘ইন্ডিয়া ইন্ডিয়া’ না করে নিজের দেশের চিন্তা করেন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফারইস্টের নজরুলের ৫৭ কোটি ৬১ লাখ টাকার সম্পদ ক্রোক, যুক্তরাষ্ট্রে বাড়ির খোঁজে দুদক চাঁদের ছবিতে মার্কিন পতাকা, ট্রাম্প লিখলেন ‘চাঁদ আমাদের’ ঢাকা সিটিতে এনসিপির প্রার্থী ঘোষণা, উত্তরে আসিফ মাহমুদ-দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতকে টপকে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্য অংশীদার এখন যুক্তরাষ্ট্র
Skip to content

গ্রিসে বিধ্বস্ত উড়োজাহাজে বাংলাদেশের জন্য সমরাস্ত্র ছিল: সার্বিয়া

অনলাইন ডেস্ক :

গ্রিসে ইউক্রেনীয় কোম্পানির একটি কার্গো প্লেন বিধ্বস্তে আট জন ক্রু নিহত হয়েছেন। রোববার (১৭ জুলাই) সার্বিয়ার প্রতিরক্ষামন্ত্রী নেবোজসা স্টেফানোভিক বলেন, ‘আন্তোনভ’ এএন-১২ প্লেনটি বাংলাদেশের জন্য সাড়ে ১১ টন অস্ত্র ও মাইন নিয়ে যাওয়ার সময় স্থানীয় সময় শনিবার রাতে বিধ্বস্ত হয়। শনিবার সার্বিয়া থেকে জর্ডান যাওয়ার পথে বিশাল উড়োজাহাজটি গ্রিসের কাভালা শহরের পালেওচরি গ্রামে ভয়াবহভাবে আছড়ে পড়ে। সার্বিয়ার প্রতিরক্ষামন্ত্রী বলেন, উড়োজাহাজে থাকা সমরাস্ত্রগুলো সার্বিয়ায় তৈরি। সর্বশেষ গন্তব্য ঢাকায় পৌঁছানোর আগে কার্গো উড়োজাহাজটি জর্ডান, সৌদি আরব ও ভারতে যাত্রাবিরতি নেওয়ার কথা ছিল। এ বিষয়ে তাৎক্ষণিকভাবে আইএসপিআরের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।বিবিসির খবরে বলা হয়েছে, ইঞ্জিনের ত্রুটি দেখা দেওয়ায় পাইলট কাভালা বিমানবন্দরে জরুরি অবতরণের অনুরোধ করেছিলেন, কিন্তু রানওয়েতে আর পৌঁছানো সম্ভব হয়নি। কার্গো উড়োজাহাজ বিধ্বস্তে নিহত ক্রুদের পরিচয় নিশ্চিত করেনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। কয়েকটি ফুটেজে দেখা গেছে, অবতরণের আগেই আগুন ধরে যায় এবং নামার পরপরই বিকট বিস্ফোরণ ঘটে। প্রত্যক্ষদর্শীরাও বিস্ফোরণের শব্দ শুনেছেন।