সাম্প্রতিক
আদালতের রায় বা আদেশের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট অবৈধ: হাইকোর্ট স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা লাগবে না: প্রতিমন্ত্রী শাহে আলম গুলশানে আওয়ামী লীগের মিছিল, গ্রেপ্তার আরও ৪০ জোর করে শিক্ষকের পদত্যাগের বৈধতা নেই, পুনর্বহালের নির্দেশ হাইকোর্টের ৫০০ টাকার ভারত-মিয়ানমারের ইলিশ ‘পদ্মার’ নামে বিক্রি ১৪০০-১৮০০ টাকায় খালি ‘ইন্ডিয়া ইন্ডিয়া’ না করে নিজের দেশের চিন্তা করেন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফারইস্টের নজরুলের ৫৭ কোটি ৬১ লাখ টাকার সম্পদ ক্রোক, যুক্তরাষ্ট্রে বাড়ির খোঁজে দুদক চাঁদের ছবিতে মার্কিন পতাকা, ট্রাম্প লিখলেন ‘চাঁদ আমাদের’ ঢাকা সিটিতে এনসিপির প্রার্থী ঘোষণা, উত্তরে আসিফ মাহমুদ-দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতকে টপকে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্য অংশীদার এখন যুক্তরাষ্ট্র
Skip to content

আবারও বিয়ে করলেন বেন-জেনিফার

অনলাইন ডেস্ক :

বিয়ে করেছেন হলিউড তারকা বেন অ্যাফ্লেক ও জেনিফার লোপেজ। গত শনিবার আমেরিকার লাস ভেগাসে বিয়ে করেছেন তারা। খবরটি নিজেই জানিয়েছেন জেনিফার লোপেজ। গত রোববার বিকালে নিজের ওয়েবসাইটে জেনিফার লোপেজ লিখেছেন, ‘আমরা বিয়ে করেছি। ভালবাসা সুন্দর। বিশ বছরের ধৈর্যের ফল পেয়েছি।’ ২০০২ সালে গিগলি সিনেমার সেটে প্রথম দেখা হয় জেনিফার এবং বেন অ্যাফ্লেকের। ২০০৩ সালে বাগদান করেছিলেন তারা, বিয়ের তারিখও ঠিক হয়ে গিয়েছিল। কিন্তু অজানা কারণে তাদের সম্পর্ক ভেঙে যায়। গত বছরে এই জুটিকে আবারও একসঙ্গে দেখা যায়। প্রথম বাগদান ভাঙার ১৯ বছর পর বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন জেনিফার লোপেজ এবং বেন অ্যাফ্লেক। ভক্তরা এই জুটির নাম দিয়েছেন বেনিফার। সূত্র: ভ্যারাইটি