সাম্প্রতিক
তেল-চিনি ও ডিমের বাড়তি দামে নাজেহাল ক্রেতা শাহজালালের বিমানবন্দরের ইডিকে হুমকি: জামায়াতের আখতারুজ্জামান গ্রেপ্তার ভারতে প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ, আটক ৭০০ ১০ কোটি ব্যারেল তেল-ডিজেল ছাড়ার সিদ্ধান্ত জি-৭ দেশগুলোর অনলাইন ও ডিজিটাল সাংবাদিকতার ‘পথিকৃৎ’ হারালাম, তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতি স্বরাষ্ট্রমন্ত্রীর সম্পদের উৎস কী, ফেসবুক পোস্টে প্রশ্ন হাসনাতের অর্থবছরের প্রথম প্রান্তিকে রপ্তানি বেড়েছে ৬ শতাংশের বেশি ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেল ২৫০ জনের মধ্যপ্রাচ্যের পথে নতুন রণতরী, ১০ হাজার মার্কিন সেনা: ইরান যুদ্ধ কি আরও তীব্র হচ্ছে? অক্টোবরে বৃষ্টি কমবে, কমবে তাপমাত্রাও; তবে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা
Skip to content

মহানবীর কার্টুন আঁকা কার্টুনিস্ট ওয়েস্টারগার্ড মারা গেছেন

অনলাইন ডেস্ক :

২০০৫ সালে মোহাম্মদ (সা:) এর কার্টুন এঁকে সমালোচনার শিকার হওয়া ডেনমার্কের কার্টুনিস্ট কার্ট ওয়েস্টারগার্ড মারা গেছেন। বিবিসি জানায়, দীর্ঘদিন রোগে ভুগে রোববার ৮৬ বছর বয়সে মৃত্যু হয়েছে তার। ১৯৮০ সালের শুরু থেকে তিনি দেশটির রক্ষণশীল জিল্যান্ডস পোস্টেন পত্রিকায় কর্মরত ছিলেন। ২০০৫ সালে হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কার্টুন এঁকে বিশ্বজুড়ে সমালোচনার শিকার হন তিনি। পরে হুমকিসহ বেশ কয়েক বার হামলা চালানো হয় তার উপর। ফলে বেশ কয়েকদিন আত্মগোপনেও ছিলেন তিনি। কার্টুনের প্রতিবাদে সেসময় বিভিন্ন দেশে ডেনমার্কের দূতাবাসে হামলা চালানো হয়। মুসলিম দেশগুলোতে বিক্ষোভে প্রাণ হারান অনেকে। কার্ট ওয়েস্টারগার্ড আরেক বিতর্কিত পত্রিকা শার্লি এবদোতেও মহানবী (সা:) কে অবমাননা করে কার্টুন আঁকতেন। ২০১৫ সালে ফরাসী ওই পত্রিকায় চালানো হামলায় প্রাণ যায় ১২ জনের।