সাম্প্রতিক
তেল-চিনি ও ডিমের বাড়তি দামে নাজেহাল ক্রেতা শাহজালালের বিমানবন্দরের ইডিকে হুমকি: জামায়াতের আখতারুজ্জামান গ্রেপ্তার ভারতে প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ, আটক ৭০০ ১০ কোটি ব্যারেল তেল-ডিজেল ছাড়ার সিদ্ধান্ত জি-৭ দেশগুলোর অনলাইন ও ডিজিটাল সাংবাদিকতার ‘পথিকৃৎ’ হারালাম, তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতি স্বরাষ্ট্রমন্ত্রীর সম্পদের উৎস কী, ফেসবুক পোস্টে প্রশ্ন হাসনাতের অর্থবছরের প্রথম প্রান্তিকে রপ্তানি বেড়েছে ৬ শতাংশের বেশি ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেল ২৫০ জনের মধ্যপ্রাচ্যের পথে নতুন রণতরী, ১০ হাজার মার্কিন সেনা: ইরান যুদ্ধ কি আরও তীব্র হচ্ছে? অক্টোবরে বৃষ্টি কমবে, কমবে তাপমাত্রাও; তবে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা
Skip to content

পর্নোগ্রাফি সিনেমা তৈরির অভিযোগে শিল্পা শেঠির স্বামী গ্রেপ্তার

অনলাইন ডেস্ক :

পর্নোগ্রাফি সিনেমা তৈরির অভিযোগে বলিউড অভিনেত্রী শিল্পা শেঠির স্বামী রাজ কুন্দ্রাকে গ্রেপ্তার করেছে ভারতীয় পুলিশ।

চলতি বছরের ফেব্রুয়ারিতে পর্নোগ্রাফি সিনেমা তৈরি সম্পর্কিত একটি মামলায় কয়েক ঘণ্টা জিজ্ঞাসাবাদ করার পর সোমবার সন্ধ্যায় ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বাই পুলিশের ক্রাইম ব্রাঞ্চ রাজকে গ্রেপ্তার করে।

পুলিশ কর্মকর্তারা জানায়, পর্নোগ্রাফিক সিনেমাগুলো ভারতে শুটিং করা হয় এবং তারপর যুক্তরাজ্য ভিত্তিক প্রতিষ্ঠানের মাধ্যমে সেখানে স্থানান্তরিত হয়। এই মামলায় মুম্বই পুলিশ মোট নয় জনকে গ্রেপ্তার করেছে।

মুম্বাই পুলিশের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, ২০২১ সালের ফেব্রুয়ারিতে পর্নোগ্রাফিক সিনেমা তৈরি ও কিছু অ্যাপের মাধ্যমে তা প্রকাশের বিষয়ে পুলিশের ক্রাইম ব্রাঞ্চ মুম্বাইযয়ে একটি মামলা করা হয়। তদন্তের মাধ্যমে পর্যাপ্ত তথ্য পাওয়ার পর রাজ কুন্দ্রাকে এই মামলায় গ্রেপ্তার করা হয়।

তবে পুলিশের জোর দিয়ে প্রত্যাখান করেছেন ভারতীয়-ব্রিটিশ ব্যবসায়ী রাজ কুন্দ্রা।