সাম্প্রতিক
তেল-চিনি ও ডিমের বাড়তি দামে নাজেহাল ক্রেতা শাহজালালের বিমানবন্দরের ইডিকে হুমকি: জামায়াতের আখতারুজ্জামান গ্রেপ্তার ভারতে প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ, আটক ৭০০ ১০ কোটি ব্যারেল তেল-ডিজেল ছাড়ার সিদ্ধান্ত জি-৭ দেশগুলোর অনলাইন ও ডিজিটাল সাংবাদিকতার ‘পথিকৃৎ’ হারালাম, তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতি স্বরাষ্ট্রমন্ত্রীর সম্পদের উৎস কী, ফেসবুক পোস্টে প্রশ্ন হাসনাতের অর্থবছরের প্রথম প্রান্তিকে রপ্তানি বেড়েছে ৬ শতাংশের বেশি ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেল ২৫০ জনের মধ্যপ্রাচ্যের পথে নতুন রণতরী, ১০ হাজার মার্কিন সেনা: ইরান যুদ্ধ কি আরও তীব্র হচ্ছে? অক্টোবরে বৃষ্টি কমবে, কমবে তাপমাত্রাও; তবে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা
Skip to content

ইন্দোনেশিয়ায় একদিনে রেকর্ড ১,৩৩৮ জনের মৃত্যু

অনলাইন ডেস্ক :

করোনার নতুন হটস্পট ইন্দোনেশিয়ায় ২৪ ঘণ্টায় রেকর্ড এক হাজার ৩শ ৩৮ জনের মৃত্যু হয়েছে। নতুন শনাক্ত ৩৪ হাজারের বেশি।

গত দুই দিনে বিশ্বে করোনা শনাক্ত ও মৃত্যু কিছুটা কমেছে। ২৪ ঘণ্টায় বিশ্বে মারা গেছে ৬ হাজার ৮শ’ জন। ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত চার লাখ ১৮ হাজারের বেশি।

ভারতেও কমেছে দৈনিক মৃত্যু ও শনাক্ত। ২৪ ঘণ্টায় ভারতে মারা গেছে ৩শ ৭২ জন। ৩১শে মার্চ পর, ভারতে সর্বনিম্ন দৈনিক মৃত্যু এটি। দেশটিতে দৈনিক শনাক্তও নেমে এসেছে ৪০ হাজারের নিচে।

এদিকে মৃত্যুর তালিকায় দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে ২৪ ঘণ্টায় মারা গেছে ৬শ ১৫ জন। মোট মৃত্যু ৫ লাখ ৪২ হাজারের বেশি। অস্ট্রেলিয়ায় নিউ সাউথ ওয়েলসে রেকর্ড ৭৮ জনের করোনা শনাক্ত হয়েছে। একদিনে ১৩ জন নতুন করোনা রোগী শনাক্ত হওয়ায় লকডাউন বাড়িয়েছে আরেক রাজ্য ভিক্টোরিয়া। এদিকে দুই ডোজ টিকা গ্রহণকারী মার্কিনিদের জন্য আগস্ট থেকে সীমান্ত খুলে দিচ্ছে কানাডা।