সাম্প্রতিক
আদালতের রায় বা আদেশের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট অবৈধ: হাইকোর্ট স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা লাগবে না: প্রতিমন্ত্রী শাহে আলম গুলশানে আওয়ামী লীগের মিছিল, গ্রেপ্তার আরও ৪০ জোর করে শিক্ষকের পদত্যাগের বৈধতা নেই, পুনর্বহালের নির্দেশ হাইকোর্টের ৫০০ টাকার ভারত-মিয়ানমারের ইলিশ ‘পদ্মার’ নামে বিক্রি ১৪০০-১৮০০ টাকায় খালি ‘ইন্ডিয়া ইন্ডিয়া’ না করে নিজের দেশের চিন্তা করেন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফারইস্টের নজরুলের ৫৭ কোটি ৬১ লাখ টাকার সম্পদ ক্রোক, যুক্তরাষ্ট্রে বাড়ির খোঁজে দুদক চাঁদের ছবিতে মার্কিন পতাকা, ট্রাম্প লিখলেন ‘চাঁদ আমাদের’ ঢাকা সিটিতে এনসিপির প্রার্থী ঘোষণা, উত্তরে আসিফ মাহমুদ-দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতকে টপকে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্য অংশীদার এখন যুক্তরাষ্ট্র
Skip to content

সিলেটে জলাবদ্ধতা নিরসনে স্পাইডার এস্কেভেটর

জেলা প্রতিনিধি, সিলেট :

সিলেট নগরীতে জলাবদ্ধতা নিরসণে ৮টি স্ট্রাইকিং টিম গঠন করার কথা জানিয়েছিলেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। স্ট্রাইকিং টিমের অংশ হিসেবে ২০ জুলাই বুধবার নগরীর ছড়া খাল পরিস্কার করতে নামানো হয়েছে স্পাইডার এস্কেভেটর। সকাল থেকেই নগরীর জেল রোডস্থ সওদাগরটুলা এলাকার খাল থেকে ময়লা পরিস্কার করতে দেখা যায় স্পাইডার এস্কেভেটর দিয়ে কাজ করা হচ্ছে। স্পাইডার এস্কেভেটরটি ছড়া খালের প্রতিটি পয়েন্টে ও ড্রেনগুলোর ময়লা পরিষ্কার করবে। এতে করে শহরের বিভিন্ন জায়গায় যে জলাবদ্ধতা সৃষ্টি হবে না বলে সিলেট সিটি করপোরেশন সূত্রে জানা যায়।

এদিকে গত শনিবার রাতে সিলেট নগরীতে এক ঘণ্টার টানা প্রবল বৃষ্টিতে জলাবদ্ধতার সৃষ্টি হয়। এ নিয়ে সমালোচনার মুখে পড়েন সিটি করপোরেশনের (সিসিক) মেয়র আরিফুল হক চৌধুরী। উদ্ভূত পরিস্থিতিতে নানা পদক্ষেপের অংশ হিসেবে স্ট্রাইকিং টিম গঠনের কথা জানিয়েছেন মেয়র। জলাবদ্ধতা ঠেকাতে এসব টিম কাজ করবে। জলাবদ্ধতা বিষয়ে নগর ভবনে মঙ্গলবার (১৯ জুলাই) দুপুরে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে নিজের বক্তব্যে ৮টি স্ট্রাইকিং টিম গঠনের কথা জানান মেয়র আরিফ।

সংবাদ সম্মেলনে মেয়র আরিফুল হক চৌধুরী বলেছিলেন, ‘গত তিনদিন আগে হঠাৎ করে প্রবল বর্ষণের কারণে সিলেট নগরীর প্রায় সব এলাকা নিমজ্জিত হয়। যে কারণে আমাদের অনেকের বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠান নিমজ্জিত হয়। জলবায়ু পরিবর্তন বিশ্বব্যাপী একটি সমস্যা। আবহাওয়ার বিরূপ কারণে প্রকটভাবে পরিলক্ষিত হচ্ছে এই সমস্যা।’

‘গত শনিবার দিনে অস্বাভাবিক তাপদাহের পর রাতে অল্প সময়ে রেকর্ড পরিমাণ বৃষ্টির কারণে আকস্মিক দুর্ভোগে পড়তে হয়েছে নগরবাসীকে। সেই দুর্ভোগের শিকার আমি নিজেও। যদিও আমার বাসা নগরীর মধ্যভাগে উঁচু এলাকায়। শনিবার রাতে ১১টা ২ মিনিট থেকে রাত ১২টা পর্যন্ত ৫৮ মিনিটে ৭০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। ওইদিন মোট ৬ ঘণ্টায় ১৬৩ মিলিমিটার বৃষ্টি হয়। যা সাম্প্রতিক সময়ে সিলেটে কম সময়ে বেশি বৃষ্টির রেকর্ড। এটিকে অতিপ্রাকৃতিক বলে মনে করছেন সংশ্লিষ্টরা।’