সাম্প্রতিক
আদালতের রায় বা আদেশের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট অবৈধ: হাইকোর্ট স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা লাগবে না: প্রতিমন্ত্রী শাহে আলম গুলশানে আওয়ামী লীগের মিছিল, গ্রেপ্তার আরও ৪০ জোর করে শিক্ষকের পদত্যাগের বৈধতা নেই, পুনর্বহালের নির্দেশ হাইকোর্টের ৫০০ টাকার ভারত-মিয়ানমারের ইলিশ ‘পদ্মার’ নামে বিক্রি ১৪০০-১৮০০ টাকায় খালি ‘ইন্ডিয়া ইন্ডিয়া’ না করে নিজের দেশের চিন্তা করেন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফারইস্টের নজরুলের ৫৭ কোটি ৬১ লাখ টাকার সম্পদ ক্রোক, যুক্তরাষ্ট্রে বাড়ির খোঁজে দুদক চাঁদের ছবিতে মার্কিন পতাকা, ট্রাম্প লিখলেন ‘চাঁদ আমাদের’ ঢাকা সিটিতে এনসিপির প্রার্থী ঘোষণা, উত্তরে আসিফ মাহমুদ-দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতকে টপকে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্য অংশীদার এখন যুক্তরাষ্ট্র
Skip to content

অনন্ত জলিলের পারিশ্রমিক ১ কোটি, বর্ষার ৩০ লাখ!

অনলাইন ডেস্ক :

পবিত্র ঈদুল আজহায় মুক্তি পাওয়া ‘দিন : দ্য ডে’ সিনেমার প্রচারণায় আলোচনায় ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়ক ও প্রযোজক অনন্ত জলিল ও তাঁর স্ত্রী চিত্রনায়িকা আফিয়া নুসরাত বর্ষা। এই সিনেমার বাজেট ১০০ কোটি টাকা বলেও দাবি এই নায়কের। সিনেমাটি মুক্তির পর এই সিনেমার বাজেট নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই। সেটিকে স্বাভাবিক এবং এত বাজেটের সিনেমা আগে দর্শক দেখেনি বলে এমন মন্তব্য বলে মনে করেন অনন্ত জলিল। অনন্ত জলিলের কাছে প্রশ্ন রাখা হয়েছিল, ‘দিন : দ্য ডে’ সিনেমার জন্য তিনি ও বর্ষা কত টাকা পারিশ্রমিক নিয়েছেন? এনটিভি অনলাইনের সঙ্গে এক একান্ত আলাপচারিতায় অনন্ত যেটা জানিয়েছেন, ‘আমাদের কাছে শোনা হয়েছিল আমরা কত পারিশ্রমিক নিই। বলেছিলাম, আমরা এখনও বাইরের সিনেমা করিনি। এই কারণে আমাদের ফিক্সড নেই, এত টাকায় কাজ করি। যদি আমি করি তাহলে ১ কোটি টাকার নিচে কাজ করব না, বাংলাদেশে যদি কাজ করি। বর্ষাও যদি কাজ করে আমার মনে হয় না… ৩০ লাখ টাকার নিচে ও কোনও কাজ করবে।’ ‘দিন : দ্য ডে’ সিনেমায় অনন্ত জলিলকে আন্তর্জাতিক সংস্থার একজন পুলিশ কর্মকর্তার চরিত্রে দেখা যাবে। নানা সন্ত্রাসগোষ্ঠী দমনে অভিযানে অংশ নেবেন তিনি। সিনেমাটি নির্মাণ করেছেন ইরানি পরিচালক মুর্তজা অতাশ জমজম। বাংলাদেশ ছাড়াও ইরান, তুরস্ক ও আফগানিস্তানে সিনেমাটির শুটিং হয়েছে। ইরানের মুর্তজা অতাশ জমজম এবং বাংলাদেশের প্রযোজক অনন্ত জলিলের ‘এজে’ ব্যানারে নির্মাণ হয়েছে সিনেমাটি। অনন্ত জলিল, বর্ষা ছাড়াও এতে অভিনয় করেছেন ইরান ও লেবাননের অভিনেতারা।