সাম্প্রতিক
আদালতের রায় বা আদেশের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট অবৈধ: হাইকোর্ট স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা লাগবে না: প্রতিমন্ত্রী শাহে আলম গুলশানে আওয়ামী লীগের মিছিল, গ্রেপ্তার আরও ৪০ জোর করে শিক্ষকের পদত্যাগের বৈধতা নেই, পুনর্বহালের নির্দেশ হাইকোর্টের ৫০০ টাকার ভারত-মিয়ানমারের ইলিশ ‘পদ্মার’ নামে বিক্রি ১৪০০-১৮০০ টাকায় খালি ‘ইন্ডিয়া ইন্ডিয়া’ না করে নিজের দেশের চিন্তা করেন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফারইস্টের নজরুলের ৫৭ কোটি ৬১ লাখ টাকার সম্পদ ক্রোক, যুক্তরাষ্ট্রে বাড়ির খোঁজে দুদক চাঁদের ছবিতে মার্কিন পতাকা, ট্রাম্প লিখলেন ‘চাঁদ আমাদের’ ঢাকা সিটিতে এনসিপির প্রার্থী ঘোষণা, উত্তরে আসিফ মাহমুদ-দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতকে টপকে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্য অংশীদার এখন যুক্তরাষ্ট্র
Skip to content

মাগুরায় নারী পুলিশ কর্মকর্তার ঝুলন্ত লাশ, ব্যারাকে কনস্টেবলের ‘আত্মহত্যা’

অনলাইন ডেস্ক :

মাগুরার শ্রীপুরে নানাবাড়ি থেকে এক নারী পুলিশ কর্মকর্তার ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ; একই দিনে জেলা সদরের পুলিশ ব্যারাকের ছাদ থেকে এক কনস্টেবলের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়েছে।

খুলনা মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) লাবনী আক্তার (৩৬) শ্রীপুর উপজেলার সারঙ্গদিয়া গ্রামে তার নানাবাড়িতে বেড়াতে গিয়েছিলেন।

বৃহস্পতিবার সকালে সেখানে তার গলায় ওড়না পেঁচানো লাশ পাওয়া যায় বলে মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান জানান, খবর বিডি নিউজ ২৪ ডটকমের।

আর সকাল সাড়ে ৭টার দিকে জেলা সদরের পুলিশ ব্যারাকের ছাদে গিয়ে মাহামুদুল হাসান নামের ২৩ বছর বয়সী এক কনস্টেবল সরকারি রাইফেল দিয়ে মাথায় গুলি করে ‘আত্মহত্যা’ করেন বলে জানান কামরুল।

মাহামুদুল কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা সদরের এজাজুল হকের ছেলে। তিনি দেড় মাস আগে মাগুরা পুলিশ লাইন্সে যোগ দেন।

দুজনের লাশ ময়নাতদন্তের জন্য মাগুরা হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।