সাম্প্রতিক
আদালতের রায় বা আদেশের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট অবৈধ: হাইকোর্ট স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা লাগবে না: প্রতিমন্ত্রী শাহে আলম গুলশানে আওয়ামী লীগের মিছিল, গ্রেপ্তার আরও ৪০ জোর করে শিক্ষকের পদত্যাগের বৈধতা নেই, পুনর্বহালের নির্দেশ হাইকোর্টের ৫০০ টাকার ভারত-মিয়ানমারের ইলিশ ‘পদ্মার’ নামে বিক্রি ১৪০০-১৮০০ টাকায় খালি ‘ইন্ডিয়া ইন্ডিয়া’ না করে নিজের দেশের চিন্তা করেন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফারইস্টের নজরুলের ৫৭ কোটি ৬১ লাখ টাকার সম্পদ ক্রোক, যুক্তরাষ্ট্রে বাড়ির খোঁজে দুদক চাঁদের ছবিতে মার্কিন পতাকা, ট্রাম্প লিখলেন ‘চাঁদ আমাদের’ ঢাকা সিটিতে এনসিপির প্রার্থী ঘোষণা, উত্তরে আসিফ মাহমুদ-দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতকে টপকে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্য অংশীদার এখন যুক্তরাষ্ট্র
Skip to content

ঈদের ছুটি শেষে কলেজে ফেরা হল না ইডেনছাত্রী সালমার

অনলাইন ডেস্ক :

ঈদের ছুটি শেষে বাড়ি থেকে ঢাকায় ফিরেই ব্যাটারিচালিত রিকশা উল্টে প্রাণ গেল ইডেন কলেজের এক শিক্ষার্থীর। উম্মে সালমা নামের ২৪ বছর বয়সী ওই তরুণীর বাড়ি ভোলার চরফ্যাশনের আসলামপুরে। ইডেন মহিলা কলেজের রাজিয়া ছাত্রী নিবাসে থাকতেন তিনি।

বৃহস্পতিবার ভোর সোয়া ৪টার দিকে লঞ্চে করে ঢাকায় ফেরার পর বংশালের নর্থ সাউথ রোডে তিনি দুর্ঘটনায় পড়েন, খবর বিডি নিউজ ২৪ ডটকমের।

তার সঙ্গে থাকা চাচাতো ভাই মো. হাসান জানান, সালমা ইডেনের বাংলা বিভাগ থেকে মাস্টার্স পরীক্ষা দিয়েছেন। ঈদের ছুটিতে গ্রামে গিয়েছিলেন। বুধবার রাতে তারা একসঙ্গেই লঞ্চে করে ঢাকায় ফেরেন।

হাসান বলেন, সদরঘাট নেমে ব্যাটারি চালিত রিকশায় করে ইডেনের হোস্টেলে যাচ্ছিলেন সালমা। বোনকে পৌঁছে দিতে তিনিও সঙ্গে ছিলেন। পথে বংশাল নর্থ সাউথ রোডে তাদের রিকশাটি গর্তে পড়ে উল্টে যায়। রাস্তায় ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পান সালমা।

ঢাকা মেডিকেল ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, ভোর সাড়ে ৫টার দিকে সালমাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হাসান জানান, রিকশা থেকে পড়ে তিনিও আঘাত পেয়েছেন। এর মধ্যেই রিকশাটি নিয়ে চালক পালিয়ে যায়।