সাম্প্রতিক
আদালতের রায় বা আদেশের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট অবৈধ: হাইকোর্ট স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা লাগবে না: প্রতিমন্ত্রী শাহে আলম গুলশানে আওয়ামী লীগের মিছিল, গ্রেপ্তার আরও ৪০ জোর করে শিক্ষকের পদত্যাগের বৈধতা নেই, পুনর্বহালের নির্দেশ হাইকোর্টের ৫০০ টাকার ভারত-মিয়ানমারের ইলিশ ‘পদ্মার’ নামে বিক্রি ১৪০০-১৮০০ টাকায় খালি ‘ইন্ডিয়া ইন্ডিয়া’ না করে নিজের দেশের চিন্তা করেন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফারইস্টের নজরুলের ৫৭ কোটি ৬১ লাখ টাকার সম্পদ ক্রোক, যুক্তরাষ্ট্রে বাড়ির খোঁজে দুদক চাঁদের ছবিতে মার্কিন পতাকা, ট্রাম্প লিখলেন ‘চাঁদ আমাদের’ ঢাকা সিটিতে এনসিপির প্রার্থী ঘোষণা, উত্তরে আসিফ মাহমুদ-দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতকে টপকে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্য অংশীদার এখন যুক্তরাষ্ট্র
Skip to content

৫৬ বছর বয়সে শাহরুখে অ্যাবস রহস্য

অনলাইন ডেস্ক :

বলিউড সুপারস্টার শাহরুখ খান। তার পরবর্তী সিনেমা ‘পাঠান’। এই সিনেমার মাধ্যমে দীর্ঘদিন পর পর্দায় ফিরছেন তিনি। ইতোমধ্যে ‘পাঠান’ সিনেমায় শাহরুখের লুক দর্শকের মন জয় করেছে। ৫৬ বছর বয়সে এসে তার শরীরে অ্যাবস দেখেও অনেকে অবাক হয়েছেন। তবে এর জন্য অনেক কাঠখড় পুড়িয়েছেন তিনি। সম্প্রতি এই রহস্য ফাঁস করেছেন তার ট্রেইনার প্রশান্ত সুভাস সাওয়ান্ত। ভারতীয় সংবাদমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘আমি শাহরুখকে ২৪ বছর ধরে ট্রেনিং দিচ্ছি। গত চার বছর ধরে আমরা এই সিনেমার (পাঠান) প্রস্তুতি নিচ্ছি। যদিও মহামারি বাধা হয়ে দাঁড়িয়েছিল, তবে শাহরুখ থেমে থাকেননি। তার লুকটা যেহেতু একটু আলাদা তাই ক্রমাগত ওয়েট ট্রেনিং করতে হয়েছে। আমরা এর আগে সার্কিট ট্রেনিং আর কার্ডিও করতাম, কিন্তু এখন করি স্ট্রেন্থ ট্রেনিং। এটার ফলে শাহরুখকে আরও শক্তিশালী আরও বড় দেখতে লাগবে। আপনারা পর্দায় যে টোনড ফিগার দেখছেন সেটা বানাতে দু’ বছরের বেশি সময় লেগেছে।’ শুধু জিম করেই ক্ষান্ত হন না কিং খান। খাবারের ব্যাপারেও তিনি বেশ সচেতন। তার ট্রেইনারের ভাষায়, ‘তার ডায়েটের সবকিছু মাপা থাকে। কতটা কার্ব খাবেন, কতটা ফ্যাট, কতটা প্রোটিনÑ সবকিছুই। তার নিয়মানুবর্তীতা সত্যিই প্রশংসা করার মতো।’ যশরাজ ফিল্মসের সিনেমা ‘পাঠান’। এটি পরিচালনা করছেন সিদ্ধার্থ আনন্দ। শাহরুখ ছাড়াও সিনেমাটিতে অভিনয় করছেন দীপিকা পাড়ুকোন ও জন আব্রাহাম। এই সিনেমা আগামী বছর মুক্তি পাবে।