সাম্প্রতিক
আদালতের রায় বা আদেশের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট অবৈধ: হাইকোর্ট স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা লাগবে না: প্রতিমন্ত্রী শাহে আলম গুলশানে আওয়ামী লীগের মিছিল, গ্রেপ্তার আরও ৪০ জোর করে শিক্ষকের পদত্যাগের বৈধতা নেই, পুনর্বহালের নির্দেশ হাইকোর্টের ৫০০ টাকার ভারত-মিয়ানমারের ইলিশ ‘পদ্মার’ নামে বিক্রি ১৪০০-১৮০০ টাকায় খালি ‘ইন্ডিয়া ইন্ডিয়া’ না করে নিজের দেশের চিন্তা করেন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফারইস্টের নজরুলের ৫৭ কোটি ৬১ লাখ টাকার সম্পদ ক্রোক, যুক্তরাষ্ট্রে বাড়ির খোঁজে দুদক চাঁদের ছবিতে মার্কিন পতাকা, ট্রাম্প লিখলেন ‘চাঁদ আমাদের’ ঢাকা সিটিতে এনসিপির প্রার্থী ঘোষণা, উত্তরে আসিফ মাহমুদ-দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতকে টপকে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্য অংশীদার এখন যুক্তরাষ্ট্র
Skip to content

সেন্সর পেলো মুক্তার ‘রক্তজবা’

অনলাইন ডেস্ক :

‘কাঠবিড়ালী’খ্যাত নির্মাতা নিয়ামুল মুক্তার দ্বিতীয় ছবি ‘রক্তজবা’ সেন্সর ছাড়পত্র পেয়েছে। গেল ২৫ জুন ছবিটির সেন্সর শো অনুষ্ঠিত হয়। ২৮ জুন বিনা কর্তনে সেন্সর ছাড়পত্র হাতে পান পরিচালক। জানা গেছে, আগামী সেপ্টেম্বর মাসে ছবিটি মুক্তি পাবে। মুক্তা গেল বছর ঢাকা ও চাঁদপুরে ছবিটির শুটিং করেন। তিনি বলেন, ‘কাঠবিড়ালী’র তুলনায় ‘রক্তজবা’ অনেক পরিণত ছবি হবে। ‘রক্তজবা’র বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন নুসরাত ইমরোজ তিশা, শরিফুল রাজ, লুৎফর রহমান জর্জ, শিল্পী সরকার অপু, জয়িতা মহলানবিশ, অরিত্র আরিয়া প্রমুখ। অবসরপ্রাপ্ত এক প্রধান শিক্ষকের কাছে আসা একটি চিঠিকে ঘিরে সিনেমাটির কাহিনি আবর্তিত হয়েছে। যে চিঠির মাধ্যমে শিক্ষক ফিরে যান একযুগ আগে। প্রধান শিক্ষকের ভূমিকায় অভিনয় করেছেন জর্জ। ‘রক্তজবা’র কাহিনি ও চিত্রনাট্য লিখেছেন মুহাম্মাদ তাসনীমুল হাসান। ক্রিয়েটিভ ও নির্বাহী প্রযোজক আবু শাহেদ ইমন। চিত্রগ্রহণ করছেন বরকত হোসাইন পলাশ, শিল্প নির্দেশনা দিয়েছেন কাজী তানভীর রশিদ অপু, অ্যাক্টিং কোচ হিসেবে ছিলেন আসাদুজ্জামান আবির ও প্রধান সহকারী পরিচালক কেএম কনক।