সাম্প্রতিক
এআইইউবি’র ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. হাসানুল এ. হাসান, ভাইস চেয়ারম্যান ইশতিয়াক আবেদীন ডেঙ্গুতে বাড়ছে মৃত্যু, সেপ্টেম্বরের ১৩ দিনেই ৬০ প্রাণহানি যুক্তরাজ্য ভেঙে দিতে চায় তিন দেশ, ফার্স্ট মিনিস্টারদের চুক্তি বিদ্যুতে লুটপাট: ১৭ বছরে পরিশোধ ২,৮৯,৯৪৯ কোটি টাকার ক্যাপাসিটি চার্জ! ডাকসুতে জিন্নাহ’র ছবি প্রদর্শনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে: ঢাবি কর্তৃপক্ষ ঢাকা দক্ষিণে সাদিক কায়েম, উত্তরে সেলিম উদ্দিনকে মেয়র প্রার্থী করল জামায়াত ব্যাংকে কোটি টাকার হিসাব ছাড়াল ১ লাখ ৪১ হাজার হরমুজ বন্ধের খবরে তেলের দাম বাড়ছে হু হু করে ময়মনসিংহ মেডিকেলে আগুন, আতঙ্কে পদদলিত হয়ে শিশুসহ নিহত ৬ টানাপোড়েনের মধ্যেও বাংলাদেশের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক রাখতে চায় ভারত
Skip to content

৪ বছর পর একসঙ্গে অঙ্কুশ ও মিমি

অনলাইন ডেস্ক :

সম্প্রতি শুটিং সেরে ফিরেছেন অঙ্কুশ ও মিমি। কলকাতার জনপ্রিয় এই জুটিকে শেষবার দেখা গিয়েছিল ‘ভিলেন’ ছবিতে। তারপর অনেকগুলো দিন মাঝখানে কেটে গেছে, দর্শকদের মনেও বেড়েছিল অপেক্ষা। এবার সেই অপেক্ষার অবসান শেষ হচ্ছে, জুটি বাঁধছেন তারা। মাত্রই দুবাই থেকে শুটিং সেরে কলকাতায় ফিরেছেন। জানা যাচ্ছে, বড় পর্দায় নয় বরং একটি বিজ্ঞাপনের জন্য কাজ করতে চলেছেন তাঁরা। অন্যদিকে মিমির সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে চোখ রাখলে দেখা যাবে বিদেশের রাস্তায় তোলা বিভিন্ন ছবি শেয়ার করেছেন। অঙ্কুশও বাদ যাননি। নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে বুর্জ খলিফার ছবি ভাগ করে নিয়েছেন অঙ্কুশ। একই জায়গা থেকে দুজনের আলাদা আলাদা ছবি দেখে দর্শকের মনে প্রশ্ন তৈরি হলেও তার এবার উত্তর মিলল। একটি আন্তর্জাতিক সংস্থার বিজ্ঞাপনী ঝলকে দেখা যাবে অঙ্কুশ ও মিমিকে। তবে বড় পর্দা হোক আর বিজ্ঞাপন, সবখানেই তাদের উপস্থিতি দর্শকের কাছে একটি আলাদা মাত্রা তৈরি করে। তাই চার বছর পর অঙ্কুশ ও মিমির একসঙ্গে কাজের খবরে রীতিমতো মন খুশিতে ভরে গেছে দর্শকদের। এদিকে কলকাতার বিভিন্ন নায়িকার সঙ্গে কাজ করার পাশাপাশি অভিনেত্রী ঐন্দ্রিলার সঙ্গেও জুটি বেঁধেছেন অঙ্কুশ।