সাম্প্রতিক
আদালতের রায় বা আদেশের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট অবৈধ: হাইকোর্ট স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা লাগবে না: প্রতিমন্ত্রী শাহে আলম গুলশানে আওয়ামী লীগের মিছিল, গ্রেপ্তার আরও ৪০ জোর করে শিক্ষকের পদত্যাগের বৈধতা নেই, পুনর্বহালের নির্দেশ হাইকোর্টের ৫০০ টাকার ভারত-মিয়ানমারের ইলিশ ‘পদ্মার’ নামে বিক্রি ১৪০০-১৮০০ টাকায় খালি ‘ইন্ডিয়া ইন্ডিয়া’ না করে নিজের দেশের চিন্তা করেন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফারইস্টের নজরুলের ৫৭ কোটি ৬১ লাখ টাকার সম্পদ ক্রোক, যুক্তরাষ্ট্রে বাড়ির খোঁজে দুদক চাঁদের ছবিতে মার্কিন পতাকা, ট্রাম্প লিখলেন ‘চাঁদ আমাদের’ ঢাকা সিটিতে এনসিপির প্রার্থী ঘোষণা, উত্তরে আসিফ মাহমুদ-দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতকে টপকে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্য অংশীদার এখন যুক্তরাষ্ট্র
Skip to content

মক্কায় ইসরাইলি সাংবাদিক, বিশ্বজুড়ে সমালোচনার ঝড়!

অনলাইন ডেস্ক :

মুসলমানদের পবিত্র নগরী মক্কায় অমুসলিমদের জন্য নিষিদ্ধ ঘোষিত এলাকায় এক ইসরাইলি সাংবাদিক প্রবেশের ঘটনায় রীতিমতো সমালোচনার ঝড় উঠেছে।এ ঘটনার মধ্য দিয়ে আবারও ইসরাইল-সৌদি আরব সম্পর্ক স্বাভাবিকীকরণের বিষয়টি নতুন করে সামনে এসেছে বলে মনে করছেন অনেকে।মুসলমানদের পবিত্র মক্কা নগরীতে অমুসলিমদের জন্য নিষিদ্ধ ঘোষিত এলাকায় প্রবেশ করেন এক ইসরাইলি সাংবাদিক। সঙ্গে ছিলেন স্থানীয় গাইড। খবর আল-জাজিরা।বিষয়টি এরইমধ্যে আলোড়ন তুলেছে। গিল তামারি নামের ওই সাংবাদিক ইসরাইলি সম্প্রচারমাধ্যম চ্যানেল থার্টিনের সংবাদকর্মী বলে জানিয়েছে আলজাজিরা। চ্যানেলটির এক ভিডিওতে দেখা যায়, গিল তামারি এবং তার স্থানীয় গাইড মুসলমানদের পবিত্র ধর্মীয় স্থান কাবা শরিফের পাশ দিয়ে যাচ্ছিলেন। এ সময় তাদের হিব্রু ভাষায় কথা বলতে দেখা যায়। পরে দ্রুতই তারা ইংরেজিতে কথা বলতে শুরু করেন।এদিকে, এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে। টুইটারে ‘আ জিউ ইন মক্কা’স গ্র্যান্ড মস্ক’ নামে একটি হ্যাশট্যাগ ব্যাপকভাবে সাড়া জাগিয়েছে।ইসরাইলের আঞ্চলিক সহযোগিতাবিষয়ক মন্ত্রী এ ঘটনার নিন্দা জানিয়েছেন।