সাম্প্রতিক
আদালতের রায় বা আদেশের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট অবৈধ: হাইকোর্ট স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা লাগবে না: প্রতিমন্ত্রী শাহে আলম গুলশানে আওয়ামী লীগের মিছিল, গ্রেপ্তার আরও ৪০ জোর করে শিক্ষকের পদত্যাগের বৈধতা নেই, পুনর্বহালের নির্দেশ হাইকোর্টের ৫০০ টাকার ভারত-মিয়ানমারের ইলিশ ‘পদ্মার’ নামে বিক্রি ১৪০০-১৮০০ টাকায় খালি ‘ইন্ডিয়া ইন্ডিয়া’ না করে নিজের দেশের চিন্তা করেন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফারইস্টের নজরুলের ৫৭ কোটি ৬১ লাখ টাকার সম্পদ ক্রোক, যুক্তরাষ্ট্রে বাড়ির খোঁজে দুদক চাঁদের ছবিতে মার্কিন পতাকা, ট্রাম্প লিখলেন ‘চাঁদ আমাদের’ ঢাকা সিটিতে এনসিপির প্রার্থী ঘোষণা, উত্তরে আসিফ মাহমুদ-দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতকে টপকে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্য অংশীদার এখন যুক্তরাষ্ট্র
Skip to content

পাপুয়া নিউগিনিতে সংঘর্ষে নিহত ১৮

অনলাইন ডেস্ক :

পাপুয়া নিউগিনির পাহাড়িয়া এলাকায় স্থানীয় উপজাতিদের মধ্যে ভয়াবহ সংঘর্ষে কমপক্ষে ১৮ জন নিহত হয়েছেন। পরিস্থিতি এড়াতে প্রধানমন্ত্রী জেমস মারাপি বৃহস্পতিবার (২১ জুলাই) ‘জরুরি অবস্থা’ জারি করেন। খবর এএফপির।স্থানীয় পুলিশ প্রধান জর্জ ককাস জানান, গত মঙ্গলবার পরগারা শহরের কাছে ভয়াবহ সংঘর্ষে ১৩ পুরুষ ও ৫ নারী নিহত হন। তাদের রামদা ও কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে।এনগা অঞ্চলের অসমতল জঙ্গলে স্থানীয় উপজাতিদের মধ্যে প্রায় সংঘর্ষ ঘটতে দেখা যায়। জমি, প্রাকৃতিক সম্পদ বা অন্য বিরোধকে কেন্দ্র করে তাদের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। এসব সংঘর্ষের কোনটি আবার চরম আকার ধারন করে এবং গণ হত্যার কারণ হয়ে দাঁড়ায়।প্রধানমন্ত্রী মারাপি বলেন, মঙ্গলবারের সংঘর্ষের সাথে দেশের চলমান নির্বাচনী প্রচারণার কোনো যোগসূত্র নেই বলে ধারণা করা হচ্ছে।তিনি বলেন, প্রয়োজনীয় বিশেষ সহযোগিতার স্বার্থে কেবল পরগারা না, অন্য অনেক এলাকাতে আমরা সামরিক ও পুলিশ বাহিনীর আরও সদস্য মোতায়েনের কথা বলে দিয়েছি।তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে পরগারা এলাকায় জরুরি অবস্থা জারি করা হয়েছে। সেখানে হত্যার ঘটনা উপজাতিদের মধ্যে ধারাবাহিক লড়াইয়ের সঙ্গে সম্পৃক্ত।