সাম্প্রতিক
আদালতের রায় বা আদেশের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট অবৈধ: হাইকোর্ট স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা লাগবে না: প্রতিমন্ত্রী শাহে আলম গুলশানে আওয়ামী লীগের মিছিল, গ্রেপ্তার আরও ৪০ জোর করে শিক্ষকের পদত্যাগের বৈধতা নেই, পুনর্বহালের নির্দেশ হাইকোর্টের ৫০০ টাকার ভারত-মিয়ানমারের ইলিশ ‘পদ্মার’ নামে বিক্রি ১৪০০-১৮০০ টাকায় খালি ‘ইন্ডিয়া ইন্ডিয়া’ না করে নিজের দেশের চিন্তা করেন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফারইস্টের নজরুলের ৫৭ কোটি ৬১ লাখ টাকার সম্পদ ক্রোক, যুক্তরাষ্ট্রে বাড়ির খোঁজে দুদক চাঁদের ছবিতে মার্কিন পতাকা, ট্রাম্প লিখলেন ‘চাঁদ আমাদের’ ঢাকা সিটিতে এনসিপির প্রার্থী ঘোষণা, উত্তরে আসিফ মাহমুদ-দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতকে টপকে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্য অংশীদার এখন যুক্তরাষ্ট্র
Skip to content

ইতালির প্রধানমন্ত্রীর পদত্যাগ

অনলাইন ডেস্ক :

ইতালির প্রধানমন্ত্রী মারিও দ্রাঘি পদত্যাগ করেছেন। দেশটির প্রেসিডেন্ট সার্জিও ম্যাটারেলার কাছে তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন। দ্রাঘি দেশটির জোট সরকারের প্রধানমন্ত্রী ছিলেন। জোট সরকারের তিন মিত্র সরকারের প্রতি সমর্থন তুলে নেওয়ায় তিনি পদত্যাগ করেন। বৃহস্পতিবার (২১ জুলাই) এক বিবৃতিতে দেশটির প্রেসিডেন্ট অফিস বলেছে, প্রেসিডেন্ট পদত্যাগের বিষয়টি জেনেছেন এবং বর্তমান সরকারকে তত্ত্বাবধায়ক সরকারের পরিসরে দায়িত্ব পালনের কথা বলেছেন। খবর আল-জাজিরার। এদিকে দ্রাঘির এই পদত্যাগ দেশটিতে আগামী সেপ্টম্বর বা অক্টোবরে আগাম নির্বাচনের পথ খুলে দিল। যদিও প্রেসিডেন্ট অফিসের বিবৃবিতে উল্লেখ করা হয়নি, প্রেসিডেন্ট পার্লামেন্ট ভেঙে দেবেন কি না বা আগাম নির্বাচন দেবেন কি না।ইউরোপীয়ান সেন্ট্রাল ব্যাংকের প্রাক্তন প্রধান দ্রাঘি ২০২১ সালে করোনা মহামারিতে বিপর্যস্ত এবং অর্থনৈতিক সংকট মোকাবিলার মধ্যে ইতালির প্রধানমন্ত্রীর দায়িত্ব নেন। পদত্যাগের আগে তিনি জাতীয় ঐক্যজোটের নিন্দা করেন এবং দেরি হওয়ার আগে তাদের ঠিক পথে আসার আহ্বান জানিয়েছিলেন।এর আগে বুধবার তিনি সিনেটে আস্থা ভোটে জিতেছিলেন। কিন্তু ভার্চুয়ালি হওয়া ওই ভোট তার জোটের তিন মিত্র বয়কট করে। যা তার জোট সরকারের বাঁচার আশাকে শেষ করে দেয়।