সাম্প্রতিক
আদালতের রায় বা আদেশের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট অবৈধ: হাইকোর্ট স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা লাগবে না: প্রতিমন্ত্রী শাহে আলম গুলশানে আওয়ামী লীগের মিছিল, গ্রেপ্তার আরও ৪০ জোর করে শিক্ষকের পদত্যাগের বৈধতা নেই, পুনর্বহালের নির্দেশ হাইকোর্টের ৫০০ টাকার ভারত-মিয়ানমারের ইলিশ ‘পদ্মার’ নামে বিক্রি ১৪০০-১৮০০ টাকায় খালি ‘ইন্ডিয়া ইন্ডিয়া’ না করে নিজের দেশের চিন্তা করেন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফারইস্টের নজরুলের ৫৭ কোটি ৬১ লাখ টাকার সম্পদ ক্রোক, যুক্তরাষ্ট্রে বাড়ির খোঁজে দুদক চাঁদের ছবিতে মার্কিন পতাকা, ট্রাম্প লিখলেন ‘চাঁদ আমাদের’ ঢাকা সিটিতে এনসিপির প্রার্থী ঘোষণা, উত্তরে আসিফ মাহমুদ-দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতকে টপকে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্য অংশীদার এখন যুক্তরাষ্ট্র
Skip to content

খরায় পুড়ছে বরেন্দ্র অঞ্চল

ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক:

খরায় পুড়ছে বরেন্দ্র অঞ্চল। কয়েকদিন ধরেই ওই অঞ্চলে খরতাপ বিরাজ করছে। তীব্র গরমে জনজীবন হাঁসফাঁস করছে। তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছুঁইছুঁই করছে। পুরো বরেন্দ্র অঞ্চলই খরায় পুড়ছে। বৃষ্টিহীনতায় বিঘ্নিত হচ্ছে আমন রোপণ। পানির অভাবে শুকিয়ে যাচ্ছে আউশ ধানের জমি। আবহাওয়া অফিস সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা যায়। সংশ্লিষ্ট সূত্র মতে, বর্ষার প্রথম মাস আষাঢ়ে রাজশাহীতে বিক্ষিপ্তভাবে এবং কিছু সময়ের জন্য মাত্র ৮ দিন বৃষ্টি হয়েছে। তার মধ্যে ১৮ জুন সর্বোচ্চ ২০ দশমিক ৯ মিলিমিটার বৃষ্টি হয়েছে। ৯ জুন রাজশাহীতে ৯ দশমিক ১ মিলিমিটার বৃষ্টি হয়েছে। বাকি দিনগুলোতে বৃষ্টির পরিমাণ ৩ দশমিক ৬ মিলিমিটারের ওপরে ওঠেনি। শুধু যে বৃষ্টির পরিমাণ কম তা-ই নয়, আষাঢ়ের প্রকৃতি চৈত্রের তাপদাহে পুড়ছে। টানা তাপপ্রবাহে স্বাভাবিক জীবনযাত্রাও ব্যাহত হচ্ছে। সূত্র জানায়, আষাঢ়ে কাক্সিক্ষত বৃষ্টি না হওয়ায় বরেন্দ্র অঞ্চলের কৃষিতে পড়েছে নেতিবাচক প্রভাব। তীব্র তাপদাহে আউশ ধান যেমন জমিতে শুকাচ্ছে, তেমনি আমনের বীজতলাসহ অর্থকরী ফসল কপি ও অন্যসব সবজির বীজতলাও ক্ষতিগ্রস্ত হচ্ছে। গরমে অনেক বীজতলার ৩০ থেকে ৪০ শতাংশ পর্যন্ত নষ্ট হয়ে যাওয়ার ঘটনাও ঘটছে। আর বৃষ্টির অভাবে বরেন্দ্র অঞ্চলের কোথাও আমন আবাদ শুরুই হয়নি। এদিকে এ প্রসঙ্গে রাজশাহী আবহাওয়া অফিসের সিনিয়র পর্যবেক্ষক গাউসুজ্জামান জানান, আগের বছরগুলোর তুলনায় বৃষ্টিপাতের পরিমাণ অনেক কমে গেছে। মূলত জলবায়ু পরিবর্তনের কারণে এমন হচ্ছে। বরেন্দ্র অঞ্চলে যে পরিমাণ গাছ লাগানো হচ্ছে তার চেয়ে বেশি কাটা হচ্ছে। পাশাপাশি নদীর নাব্যও কমে গেছে। সব মিলিয়ে জলবায়ুর ওপর মারাত্মক নেতিবাচক প্রভাব পড়ায় আবহাওয়ার খামখেয়ালিপনা বাড়ছে।