সাম্প্রতিক
আদালতের রায় বা আদেশের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট অবৈধ: হাইকোর্ট স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা লাগবে না: প্রতিমন্ত্রী শাহে আলম গুলশানে আওয়ামী লীগের মিছিল, গ্রেপ্তার আরও ৪০ জোর করে শিক্ষকের পদত্যাগের বৈধতা নেই, পুনর্বহালের নির্দেশ হাইকোর্টের ৫০০ টাকার ভারত-মিয়ানমারের ইলিশ ‘পদ্মার’ নামে বিক্রি ১৪০০-১৮০০ টাকায় খালি ‘ইন্ডিয়া ইন্ডিয়া’ না করে নিজের দেশের চিন্তা করেন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফারইস্টের নজরুলের ৫৭ কোটি ৬১ লাখ টাকার সম্পদ ক্রোক, যুক্তরাষ্ট্রে বাড়ির খোঁজে দুদক চাঁদের ছবিতে মার্কিন পতাকা, ট্রাম্প লিখলেন ‘চাঁদ আমাদের’ ঢাকা সিটিতে এনসিপির প্রার্থী ঘোষণা, উত্তরে আসিফ মাহমুদ-দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতকে টপকে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্য অংশীদার এখন যুক্তরাষ্ট্র
Skip to content

জো বাইডেন কোভিড আক্রান্ত

ফাইল ছবি

অনলাইন ডেস্ক :

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের কোভিড পরীক্ষায় ‘পজিটিভ’ ফল এসেছে। তবে তার রোগের উপসর্গ খুবই মৃদু বলে জানিয়েছে হোয়াইট হাউজ।

বিবিসি জানায়, ৭৯ বছর বয়সী এই প্রেসিডেন্ট পুরো ডোজ কোভিড টিকা নিয়েছেন এবং দুইবার বুস্টার ডোজও নিয়েছেন।

তিনি হোয়াইট হাউজে আইসোলেশনে থেকে সব দায়িত্ব পালন করবেন বলে জানানো হয়েছে এক বিবৃতিতে।

কর্মকর্তারা জানিয়েছেন, প্রেসিডেন্ট এন্টিভাইরাল ওষুধ পাক্সলোভিড সেবন করছেন। তিনি টেলিফোন এবঙ জুমের মাধ্যমে বৈঠকে অংশ নেবেন।

পাক্সলোভিড সেবনের ফলে প্রেসিডেন্টকে হাসপাতালে ভর্তি করার ঝুঁকি কমতে পারে বলে এক বিবৃতিতে জানিয়েছেন তার প্রেস সেক্রেটারি।

বাইডেন বৃহস্পতিবার কার কার সঙস্পর্শে এসেছিলেন এবং কোনও আইনপ্রণেতা বুধবার প্রেসিডেন্টের সঙ্গে কোথাও ভ্রমণে গিয়েছিলেন কিনা মেডিকেল ইউনিট সে ব্যাপারে তথ্য দেবে, বলছে হোয়াইট হাউজ।

ফার্স্ট লেডি জিল বাইডেনের কার্যালয় বৃহস্পতিবার জানিয়েছে, প্রেসিডেন্ট আক্রান্ত হলেও তার স্ত্রী জিল বাইডেনের কোভিড পরীক্ষার ফল ‘নেগেটিভ’ এসেছে।

বাইডেন গত বুধবার মেসাচুসেটসে জলবায়ু পরিবর্তন নিয়ে লড়াইয়ের নীতি ঘোষণা করতে একটি অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন।

সেখানে বেশ কয়েকজন আইনপ্রণেতা এবং প্রশাসনিক কর্মকর্তা উপস্থিত ছিলেন। তাদের কেউ প্রেসিডেন্ট বাইডেনের ঘনিষ্ঠ সংস্পর্শে এসেছিলেন কিনা তা স্পষট জানা যায়নি।