সাম্প্রতিক
আদালতের রায় বা আদেশের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট অবৈধ: হাইকোর্ট স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা লাগবে না: প্রতিমন্ত্রী শাহে আলম গুলশানে আওয়ামী লীগের মিছিল, গ্রেপ্তার আরও ৪০ জোর করে শিক্ষকের পদত্যাগের বৈধতা নেই, পুনর্বহালের নির্দেশ হাইকোর্টের ৫০০ টাকার ভারত-মিয়ানমারের ইলিশ ‘পদ্মার’ নামে বিক্রি ১৪০০-১৮০০ টাকায় খালি ‘ইন্ডিয়া ইন্ডিয়া’ না করে নিজের দেশের চিন্তা করেন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফারইস্টের নজরুলের ৫৭ কোটি ৬১ লাখ টাকার সম্পদ ক্রোক, যুক্তরাষ্ট্রে বাড়ির খোঁজে দুদক চাঁদের ছবিতে মার্কিন পতাকা, ট্রাম্প লিখলেন ‘চাঁদ আমাদের’ ঢাকা সিটিতে এনসিপির প্রার্থী ঘোষণা, উত্তরে আসিফ মাহমুদ-দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতকে টপকে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্য অংশীদার এখন যুক্তরাষ্ট্র
Skip to content

যাত্রাবাড়ীতে বাস উল্টে আহত ২০

রাজধানীর যাত্রাবাড়ীর বিশ্বরোড এলাকায় শুক্রবার সকালে একটি যাত্রীবাহী বাস উল্টে অন্তত ২০ জন আহত হয়েছেন।
মনির হোসেন নামে আহত এক যাত্রী বলেন, ‘বিশ্বরোড মোড়ে বাঁক নেয়ার কিছুক্ষণ পর বন্ধন পরিবহনের দ্রুতগামী বাসটির চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে সকাল সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।’
আহতদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হয়েছে এবং তাদের মধ্যে ১৮ জনকে জরুরি বিভাগে চিকিৎসা দেয়া হচ্ছে বলে জানিয়েছেন ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া।
কর্তব্যরত চিকিৎসকের বরাত দিয়ে তিনি বলেন, আহতদের মধ্যে অন্তত তিনজনের অবস্থা আশঙ্কাজনক।

—ইউএনবি