সাম্প্রতিক
আদালতের রায় বা আদেশের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট অবৈধ: হাইকোর্ট স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা লাগবে না: প্রতিমন্ত্রী শাহে আলম গুলশানে আওয়ামী লীগের মিছিল, গ্রেপ্তার আরও ৪০ জোর করে শিক্ষকের পদত্যাগের বৈধতা নেই, পুনর্বহালের নির্দেশ হাইকোর্টের ৫০০ টাকার ভারত-মিয়ানমারের ইলিশ ‘পদ্মার’ নামে বিক্রি ১৪০০-১৮০০ টাকায় খালি ‘ইন্ডিয়া ইন্ডিয়া’ না করে নিজের দেশের চিন্তা করেন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফারইস্টের নজরুলের ৫৭ কোটি ৬১ লাখ টাকার সম্পদ ক্রোক, যুক্তরাষ্ট্রে বাড়ির খোঁজে দুদক চাঁদের ছবিতে মার্কিন পতাকা, ট্রাম্প লিখলেন ‘চাঁদ আমাদের’ ঢাকা সিটিতে এনসিপির প্রার্থী ঘোষণা, উত্তরে আসিফ মাহমুদ-দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতকে টপকে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্য অংশীদার এখন যুক্তরাষ্ট্র
Skip to content

বিয়ে করলেন চিত্রনায়িকা পূর্ণিমা

বিয়ে করেছেন চিত্রনায়িকা পূর্ণিমা। পারিবারি সম্মতিতে গত ২৭ মে পাত্র আশফাকুর রহমান রবিনের সঙ্গে গাঁটছড়া বাঁধেন ঢাকাই সিনেমার এই তারকা। পূর্ণিমা নিজেই গণমাধ্যমে খবরটি নিশ্চিত করেছেন।

আশফাকুর রহমান রবিন দেশের একটি বহুজাতিক কোম্পানির মার্কেটিং বিভাগের উচ্চপদস্থ কর্মকর্তা। পড়াশোনা করেছেন সিডনির একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে। বর্তমানে এই দম্পতি রাজধানীতে একসঙ্গে থাকছেন।

জানা গেছে, কাজের মধ্য দিয়েই পূর্ণিমা ও রবিনের পরিচয়। পরবর্তীতে বন্ধুত্বে রূপ নেয় তাদের সম্পর্ক। সেখান থেকে প্রেম এবং অবশেষে বিয়ে।

২৭ মে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। তবে পরিবারের অনেকের বিভিন্ন অসুস্থতার কারণে খবরটি বাইরে প্রকাশ করেননি পূর্ণিমা। তবে শেষ পর্যন্ত ভক্তদের সঙ্গে নিজের সুখবরটি ভাগাভাগি করে নেন।

তাছাড়া সবকিছু ঠিক থাকলে বছরের শেষে পূর্ণিমা ও রবিনের বিয়ের সংবর্ধনা অনুষ্ঠিত হবে বলে খবর পাওয়া গেছে।

—ইউএনবি