সাম্প্রতিক
আদালতের রায় বা আদেশের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট অবৈধ: হাইকোর্ট স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা লাগবে না: প্রতিমন্ত্রী শাহে আলম গুলশানে আওয়ামী লীগের মিছিল, গ্রেপ্তার আরও ৪০ জোর করে শিক্ষকের পদত্যাগের বৈধতা নেই, পুনর্বহালের নির্দেশ হাইকোর্টের ৫০০ টাকার ভারত-মিয়ানমারের ইলিশ ‘পদ্মার’ নামে বিক্রি ১৪০০-১৮০০ টাকায় খালি ‘ইন্ডিয়া ইন্ডিয়া’ না করে নিজের দেশের চিন্তা করেন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফারইস্টের নজরুলের ৫৭ কোটি ৬১ লাখ টাকার সম্পদ ক্রোক, যুক্তরাষ্ট্রে বাড়ির খোঁজে দুদক চাঁদের ছবিতে মার্কিন পতাকা, ট্রাম্প লিখলেন ‘চাঁদ আমাদের’ ঢাকা সিটিতে এনসিপির প্রার্থী ঘোষণা, উত্তরে আসিফ মাহমুদ-দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতকে টপকে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্য অংশীদার এখন যুক্তরাষ্ট্র
Skip to content

টাইগার শ্রফের সঙ্গে জুটি বাঁধছেন রাশমিকা

অনলাইন ডেস্ক :

ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানা। দক্ষ অভিনয়ের জন্য প্রশংসা কুড়িয়ে এবার চুক্তিবদ্ধ হচ্ছেন বলিউডের একের পর এক সিনেমায়। অন্যদিকে অভিনয় দিয়ে মন কাড়তে না পারলেও অসাধারণ ডান্স স্কিল,পারফেক্ট ফিজিক আর দুর্দান্ত অ্যাকশন দিয়ে দর্শকদের মনে জায়গা করে নেয়া অভিনেতা টাইগার শ্রফ। এবার এই দুই তারকা একসঙ্গে জুটি বাঁধতে চলেছেন শিগগিরই। ধর্মা প্রোডাকশনসের ব্যানারে শশাঙ্ক খৈতানের পরিচালনায় মুভিতে কাজ করবেন এই দুই তারকা। ভারতীয় সূত্রে জানা গেছে অ্যাকশন ঘরানার সিনেমাটির নাম হতে চলেছে ‘স্ক্রু ঢিলা’। মুভির কেন্দ্রীয় চরিত্রে আছেন টাইগার শ্রফ। সিনেমাটির প্রথম পর্বের শুটিং হবে ইউরোপ এবং দ্বিতীয় পর্ব শুট হবে ভারতে। ২০২৩ সালে মুক্তি পাবে সিনেমাটি। এর আগে অভিনেতা রণবীরের সঙ্গে ‘অ্যানিমেল’ সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছিলেন রাশমিকা। পুষ্পা সিনেমায় অভিনয় করে যে প্রশংসা রাশমিকা পেয়েছেন এবার টাইগার শ্রফের সঙ্গে তার রসায়ন নিয়ে মুখিয়ে আছেন দর্শকরা। এদিকে ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার ২’-এর পর আরও একবার টাইগার শ্রফের সঙ্গে কাজ করছেন প্রযোজক,পরিচালক করণ জোহর। মুভিটি নিয়ে বেশ আশাবাদী করণের ধর্মা প্রোডাকশনস। তার প্রোডাকশনের পক্ষ থেকে বলা হয়েছে, রাশমিকা ও আল্লু অর্জুনের কেমিস্ট্রিকেও পর্দায় ছাপিয়ে যেতে পারে টাইগার ও রাশমিকা জুটি। তথ্যসূত্র: এনডিটিভি