সাম্প্রতিক
আদালতের রায় বা আদেশের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট অবৈধ: হাইকোর্ট স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা লাগবে না: প্রতিমন্ত্রী শাহে আলম গুলশানে আওয়ামী লীগের মিছিল, গ্রেপ্তার আরও ৪০ জোর করে শিক্ষকের পদত্যাগের বৈধতা নেই, পুনর্বহালের নির্দেশ হাইকোর্টের ৫০০ টাকার ভারত-মিয়ানমারের ইলিশ ‘পদ্মার’ নামে বিক্রি ১৪০০-১৮০০ টাকায় খালি ‘ইন্ডিয়া ইন্ডিয়া’ না করে নিজের দেশের চিন্তা করেন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফারইস্টের নজরুলের ৫৭ কোটি ৬১ লাখ টাকার সম্পদ ক্রোক, যুক্তরাষ্ট্রে বাড়ির খোঁজে দুদক চাঁদের ছবিতে মার্কিন পতাকা, ট্রাম্প লিখলেন ‘চাঁদ আমাদের’ ঢাকা সিটিতে এনসিপির প্রার্থী ঘোষণা, উত্তরে আসিফ মাহমুদ-দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতকে টপকে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্য অংশীদার এখন যুক্তরাষ্ট্র
Skip to content

বাংলাদেশের ভিডিওতে কলকাতার পূজা ব্যানার্জি

অনলাইন ডেস্ক :

‘চল রাতকে করি ভোর’ শিরোনামের একটি মিউজিক ভিডিওতে মডেল হয়েছেন কলকাতার নায়িকা পূজা ব্যানার্জি। তাপসের কথা, সুর ও সংগীতায়োজনে নতুন এ গানটিতে কণ্ঠ দিয়েছেন সংগীতশিল্পী হাসিব। ‘চল রাতকে করি ভোর, আমি হয়ে গেছি তোর’Ñএমন কথার রোমান্টিক গানটিতে পূজা ব্যানার্জির সঙ্গী হয়েছেন বাংলাদেশের মডেল নিবিড়। সংগীতশিল্পী হাসিব বলেন, ‘আমার শুরুটা যেহেতু ব্যান্ড থেকে, এ গানটা আমার ঘরানার সঙ্গে খুব যায়। এ রকম একটা ফাঙ্কি পপ গান পেয়েছি, তাই অন্যরকম ভালো লাগা ও প্রত্যাশা কাজ করছে।’ গানের মিউজিক ভিডিও প্রযোজনা ও এর স্টাইলিং করেছেন ফারজানা মুন্নী। টিম রেকর্ডসের ইউটিউবে প্রকাশ হয়েছে গানটি।