সাম্প্রতিক
তেল-চিনি ও ডিমের বাড়তি দামে নাজেহাল ক্রেতা শাহজালালের বিমানবন্দরের ইডিকে হুমকি: জামায়াতের আখতারুজ্জামান গ্রেপ্তার ভারতে প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ, আটক ৭০০ ১০ কোটি ব্যারেল তেল-ডিজেল ছাড়ার সিদ্ধান্ত জি-৭ দেশগুলোর অনলাইন ও ডিজিটাল সাংবাদিকতার ‘পথিকৃৎ’ হারালাম, তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতি স্বরাষ্ট্রমন্ত্রীর সম্পদের উৎস কী, ফেসবুক পোস্টে প্রশ্ন হাসনাতের অর্থবছরের প্রথম প্রান্তিকে রপ্তানি বেড়েছে ৬ শতাংশের বেশি ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেল ২৫০ জনের মধ্যপ্রাচ্যের পথে নতুন রণতরী, ১০ হাজার মার্কিন সেনা: ইরান যুদ্ধ কি আরও তীব্র হচ্ছে? অক্টোবরে বৃষ্টি কমবে, কমবে তাপমাত্রাও; তবে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা
Skip to content

রংপুরে ঈদের দিন সড়ক দুর্ঘটনায় নিহত ৪

জেলা প্রতিনিধি :

রংপুর-সৈয়দপুর মহাসড়কে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরো ২৫ জন আহত হয়েছেন। তাদের মধ্যে ১০ জনের অবস্থা আশঙ্কাজনক।

বুধবার (২১ জুলাই) দুপুর সোয়া ২টার দিকে উপজেলা পরিষদের সামনে ঢাকা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী হিমাচল পরিবহনের বাসের সঙ্গে দিনাজপুর থেকে ঢাকাগামী হানিফ পরিবহনের বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। তারাগঞ্জ উপজেলা পরিষদের সামনে এ দুর্ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন তারাগঞ্জ থানার ওসি ফারুক আহামেদ।

ফারুক জানান, দিনাজপুর থেকে ঢাকাগামী হানিফ এন্টারপ্রাইজ ও ঢাকা থেকে ছেড়ে আসা হিমাচল পরিবহনের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই তিনজন নিহত ও ২৫ জন আহত হন। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেয়ার পথে আরো একজন মারা যান। বাকিদের মধ্যে ১০ জনের অবস্থা আশঙ্কাজনক।

তারাগঞ্জ হাইওয়ে থানার ওসি নূর নবী প্রধান জানান, আহতদের তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও রংপুর মেডিকেল কলেজে হাসপাতালে পাঠানো হয়েছে। হতাহতদের পরিচয় এখনো পাওয়া যায়নি।