সাম্প্রতিক
তেল-চিনি ও ডিমের বাড়তি দামে নাজেহাল ক্রেতা শাহজালালের বিমানবন্দরের ইডিকে হুমকি: জামায়াতের আখতারুজ্জামান গ্রেপ্তার ভারতে প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ, আটক ৭০০ ১০ কোটি ব্যারেল তেল-ডিজেল ছাড়ার সিদ্ধান্ত জি-৭ দেশগুলোর অনলাইন ও ডিজিটাল সাংবাদিকতার ‘পথিকৃৎ’ হারালাম, তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতি স্বরাষ্ট্রমন্ত্রীর সম্পদের উৎস কী, ফেসবুক পোস্টে প্রশ্ন হাসনাতের অর্থবছরের প্রথম প্রান্তিকে রপ্তানি বেড়েছে ৬ শতাংশের বেশি ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেল ২৫০ জনের মধ্যপ্রাচ্যের পথে নতুন রণতরী, ১০ হাজার মার্কিন সেনা: ইরান যুদ্ধ কি আরও তীব্র হচ্ছে? অক্টোবরে বৃষ্টি কমবে, কমবে তাপমাত্রাও; তবে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা
Skip to content

ভূমধ্যসাগরে ১৭ বাংলাদেশি অভিবাসন প্রত্যাশীর মৃত্যু

অনলাইন ডেস্ক :

ভূমধ্যসাগরে নৌকাডুবে অন্তত ১৭ বাংলাদেশি অভিবাসন প্রত্যাশীর মৃত্যু হয়েছে। লিবিয়া থেকে ইতালি যাওয়ার সময় তিউনিসিয়া উপকূলে তাদের মৃত্যু হয়। এ সময় ৩শ ৮০ জনের বেশি অভিবাসন প্রত্যাশীকে উদ্ধার করা হয়।

বুধবার দেশটির রেড ক্রিসেন্টের পক্ষ থেকে এতথ্য নিশ্চিত করা হয়। লিবিয়ার জুওয়ারা উপকূল থেকে রওনা দেয়া নৌকাটিতে সিরিয়া, মিশর, সুদান, ইরিত্রিয়া, মালি ও বাংলাদেশি অভিবাসন প্রত্যাশীরা ছিলেন বলে জানিয়েছে সংস্থাটি।

সাম্প্রতিক সময়ে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে লিবিয়া থেকে ইউরোপ পাড়ি দিতে চাওয়া অভিবাসন প্রত্যাশীদের মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে।