সাম্প্রতিক
আদালতের রায় বা আদেশের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট অবৈধ: হাইকোর্ট স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা লাগবে না: প্রতিমন্ত্রী শাহে আলম গুলশানে আওয়ামী লীগের মিছিল, গ্রেপ্তার আরও ৪০ জোর করে শিক্ষকের পদত্যাগের বৈধতা নেই, পুনর্বহালের নির্দেশ হাইকোর্টের ৫০০ টাকার ভারত-মিয়ানমারের ইলিশ ‘পদ্মার’ নামে বিক্রি ১৪০০-১৮০০ টাকায় খালি ‘ইন্ডিয়া ইন্ডিয়া’ না করে নিজের দেশের চিন্তা করেন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফারইস্টের নজরুলের ৫৭ কোটি ৬১ লাখ টাকার সম্পদ ক্রোক, যুক্তরাষ্ট্রে বাড়ির খোঁজে দুদক চাঁদের ছবিতে মার্কিন পতাকা, ট্রাম্প লিখলেন ‘চাঁদ আমাদের’ ঢাকা সিটিতে এনসিপির প্রার্থী ঘোষণা, উত্তরে আসিফ মাহমুদ-দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতকে টপকে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্য অংশীদার এখন যুক্তরাষ্ট্র
Skip to content

ফুটবল খেলা নিয়ে দ্বন্দ্ব: মাগুরায় মাদরাসাছাত্রকে কুপিয়ে হত্যা

মাগুরার মহম্মদপুরে ফুটবল খেলা নিয়ে দুই পক্ষের সংঘর্ষের পর ১৪ বছরের এক মাদরাসাছাত্রকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শনিবার সন্ধ্যায় পলাশবাড়িয়া ইউনিয়নের চর ঝামা গ্রামে এই ঘটনা ঘটে।

নিহত হাসিব মুন্সী একই এলাকার মৃত শায়েখ মুন্সীর ছেলে এবং পলাশবাড়িয়ার ঝামা বরকাতুল উলূম ফাজিল মাদরাসার নবম শ্রেণির ছাত্র।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, শনিবার বিকালে চর ঝামা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ফুটবল খেলা নিয়ে দর্শকদের দু’পক্ষের মধ্যে কথাকাটাকাটি ও হাতাহাতি হয়। এই ঘটনার জের ধরে সন্ধ্যায় ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়। এ সময় ধারালো অস্ত্রের আঘাতে কয়েকজন আহত হন।

পরে ছাত্র হাসিব মুন্সীকে চর ঝামা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে একা পেয়ে প্রতিপক্ষের লোকজন ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে আহত করে। স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে ফরিদপুরের বোয়ালমারি হাসপাতালে নিয়ে গেলে রাত পৌনে ৮টার দিকে সে মারা যায়।

মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম জানান, সংঘর্ষ ও হত্যার ঘটনায় জড়িত অপরাধীদের আটকের চেষ্টা চলছে। এছাড়া এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

—ইউএনবি