সাম্প্রতিক
আদালতের রায় বা আদেশের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট অবৈধ: হাইকোর্ট স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা লাগবে না: প্রতিমন্ত্রী শাহে আলম গুলশানে আওয়ামী লীগের মিছিল, গ্রেপ্তার আরও ৪০ জোর করে শিক্ষকের পদত্যাগের বৈধতা নেই, পুনর্বহালের নির্দেশ হাইকোর্টের ৫০০ টাকার ভারত-মিয়ানমারের ইলিশ ‘পদ্মার’ নামে বিক্রি ১৪০০-১৮০০ টাকায় খালি ‘ইন্ডিয়া ইন্ডিয়া’ না করে নিজের দেশের চিন্তা করেন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফারইস্টের নজরুলের ৫৭ কোটি ৬১ লাখ টাকার সম্পদ ক্রোক, যুক্তরাষ্ট্রে বাড়ির খোঁজে দুদক চাঁদের ছবিতে মার্কিন পতাকা, ট্রাম্প লিখলেন ‘চাঁদ আমাদের’ ঢাকা সিটিতে এনসিপির প্রার্থী ঘোষণা, উত্তরে আসিফ মাহমুদ-দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতকে টপকে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্য অংশীদার এখন যুক্তরাষ্ট্র
Skip to content

করোনার টিকা নিয়েছেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং

প্রেসিডেন্ট শি জিনপিং ও অন্যান্য শীর্ষ নেতাদের দেশীয়ভাবে তৈরি করোনার টিকা দেয়া হয়েছে বলে জানিয়েছে চীন। দেশটিতে করোনার টিকাদানের হার, বিশেষ করে বুস্টার, বাড়ানোর প্রচারণার অংশ হিসেবে এ খবর প্রকাশ করা হয়েছে। রবিবার এক প্রতিবেদনে এসব তথ্য জানায় বিবিসি।
চীনের জাতীয় স্বাস্থ্য কমিশনের উপপ্রধান জেং ইক্সিন বলেছেন, এটি চীনা টিকার প্রতি নেতাদের আস্থা প্রদর্শন করেছে।
এই ব্যক্তিদের স্বাস্থ্য সম্পর্কিত তথ্য সাধারণত জনসাধারণের কাছে প্রকাশ করা হয় না।
জেং বলেন, চীনা নেতারা ‘সবাই দেশীয় করোনার টিকা গ্রহণ করেছেন।’
এর মাধ্যমে এটি প্রদর্শন করে যে তারা মহামারি প্রতিরোধ ও নিয়ন্ত্রণের কাজে অত্যন্ত গুরুত্ব দেন এবং দেশের তৈরি করোনার টিকার ওপর অত্যন্ত আস্থা রাখেন।
চীনে টিকাদানের হার খুবই কম। দেশটি পুনরায় খুলতে টিকাদানের হার বাড়ানোর চেষ্টা করছেন কর্মকর্তারা।
গণপরীক্ষা, কঠোর আইসোলেশন নিয়ম ও স্থানীয় লকডাউনসহ ‘শূন্য কোভিড’ কৌশল অনুসরণ করে চলেছে চীন।
প্রেসিডেন্ট শি বারংবার বলছেন, শূন্য কোভিডের কোনো বিকল্প নেই।
জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, মহামারি শুরুর পর থেকে চীনে ২১ লাখ ৬৭ হাজার ৬১৯ জনের করোনা শনাক্ত হয়েছে এবং এতে মারা গেছেন ১৪ হাজার ৬৪৭ জন।
মহামারিকালে দেশটিতে টিকাদানের হার নিম্ন হওয়ায় উদ্বেগ তৈরি হয়। কর্মকর্তারা বলছেন, ৬০ বছর বেশি বয়সীদের মাত্র ৩৮ শতাংশ বুস্টার ডোজ এবং ৮০ বছরের বেশি বয়সীদের মাত্র ১৫ শতাংশ দুই ডোজ টিকা নিয়েছেন।
সাম্প্রতিক পরিসংখ্যান অনুযায়ী, সারাদেশে ৯০ শতাংশ মানুষ এখন করোনার দুই ডোজ টিকা নিয়েছেন।

—ইউএনবি