সাম্প্রতিক
আদালতের রায় বা আদেশের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট অবৈধ: হাইকোর্ট স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা লাগবে না: প্রতিমন্ত্রী শাহে আলম গুলশানে আওয়ামী লীগের মিছিল, গ্রেপ্তার আরও ৪০ জোর করে শিক্ষকের পদত্যাগের বৈধতা নেই, পুনর্বহালের নির্দেশ হাইকোর্টের ৫০০ টাকার ভারত-মিয়ানমারের ইলিশ ‘পদ্মার’ নামে বিক্রি ১৪০০-১৮০০ টাকায় খালি ‘ইন্ডিয়া ইন্ডিয়া’ না করে নিজের দেশের চিন্তা করেন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফারইস্টের নজরুলের ৫৭ কোটি ৬১ লাখ টাকার সম্পদ ক্রোক, যুক্তরাষ্ট্রে বাড়ির খোঁজে দুদক চাঁদের ছবিতে মার্কিন পতাকা, ট্রাম্প লিখলেন ‘চাঁদ আমাদের’ ঢাকা সিটিতে এনসিপির প্রার্থী ঘোষণা, উত্তরে আসিফ মাহমুদ-দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতকে টপকে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্য অংশীদার এখন যুক্তরাষ্ট্র
Skip to content

টাঙ্গাইলে বাস-ট্রাক সংঘর্ষে ২ চালক নিহত

টাঙ্গাই‌লের কালিহাতীতে যাত্রীবা‌হী বাস ও ট্রাকের সংঘর্ষে দুই চালক নিহত এবং ১০ জন হয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম প‌রিচয় পাওয়া যায়‌নি।

রবিবার ভোরে ঢাকা-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের উপ‌জেলার সল্লা এলাকায় এই দুর্ঘটনা ঘ‌টে।

বঙ্গবন্ধু সেতুপূর্ব থানা উপপরিদর্মক (এসআই) জ্বিলকদ হো‌সেন জানান, উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা ঢাকাগামী হা‌নিফ প‌রিবহ‌নের একটি বাস ঢাকা-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে সল্লা এলাকায় পৌঁছালে উত্তরবঙ্গগামী একটি ট্রা‌ক সঙ্গে মু‌খোমু‌খি সংঘর্ষ হয়। এতে হা‌নিফ বা‌সের চালক ও ট্রাক চালক ঘটনাস্থ‌লে নিহত হন। এই ঘটনায় আরও ১০ জ‌ন আহত হ‌য়ে‌ছেন। গুরুতর আহত অবস্থায় তাদেরকে উদ্ধার ক‌রে টাঙ্গাইল জেনা‌রেল হাসপাতালে পাঠা‌নো হ‌য়ে‌ছে।

দুর্ঘটনায় মহাসড়‌কের দুইপ‌া‌শে যানজ‌টের সৃ‌ষ্টি হ‌য় জানান এসআই জ্বিলকদ হোসেন।

—ইউএনবি