সাম্প্রতিক
আদালতের রায় বা আদেশের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট অবৈধ: হাইকোর্ট স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা লাগবে না: প্রতিমন্ত্রী শাহে আলম গুলশানে আওয়ামী লীগের মিছিল, গ্রেপ্তার আরও ৪০ জোর করে শিক্ষকের পদত্যাগের বৈধতা নেই, পুনর্বহালের নির্দেশ হাইকোর্টের ৫০০ টাকার ভারত-মিয়ানমারের ইলিশ ‘পদ্মার’ নামে বিক্রি ১৪০০-১৮০০ টাকায় খালি ‘ইন্ডিয়া ইন্ডিয়া’ না করে নিজের দেশের চিন্তা করেন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফারইস্টের নজরুলের ৫৭ কোটি ৬১ লাখ টাকার সম্পদ ক্রোক, যুক্তরাষ্ট্রে বাড়ির খোঁজে দুদক চাঁদের ছবিতে মার্কিন পতাকা, ট্রাম্প লিখলেন ‘চাঁদ আমাদের’ ঢাকা সিটিতে এনসিপির প্রার্থী ঘোষণা, উত্তরে আসিফ মাহমুদ-দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতকে টপকে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্য অংশীদার এখন যুক্তরাষ্ট্র
Skip to content

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে প্রাইভেটকার উল্টে দম্পতিসহ নিহত ৩

ছবি: সংগৃহীত

কুমিল্লার ইলিয়টগঞ্চে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে দম্পতিসহ তিন জন নিহত হয়েছেন। বরিবার সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ফেনী জেলার ভূমি সহকারী কর্মকর্তা গিয়াস উদ্দিন মাহমুদ ফরাজী, তার স্ত্রী জাহানারা আক্তার ও শ্যালিকা সালমা আক্তার।

ইলিয়টগঞ্জ হাইওয়ে ক্রসিং ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) প্রেমধন মজুমদার জানান, আনুমানিক সকাল সাড়ে ৭টার দিকে বৃষ্টি থাকায় ইলিয়টগঞ্জ এলাকায় মহাসড়কে একটি প্রাইভেটকারটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এরপর সেটি উল্টে রাস্তার পাশে খাদে পেড়ে যায়। এতে গাড়িতে থাকা তিন জনই ঘটনাস্থলে নিহত হন। লাশগুলো ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়িতে রাখা হয়েছে।

—ইউএনবি