সাম্প্রতিক
আদালতের রায় বা আদেশের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট অবৈধ: হাইকোর্ট স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা লাগবে না: প্রতিমন্ত্রী শাহে আলম গুলশানে আওয়ামী লীগের মিছিল, গ্রেপ্তার আরও ৪০ জোর করে শিক্ষকের পদত্যাগের বৈধতা নেই, পুনর্বহালের নির্দেশ হাইকোর্টের ৫০০ টাকার ভারত-মিয়ানমারের ইলিশ ‘পদ্মার’ নামে বিক্রি ১৪০০-১৮০০ টাকায় খালি ‘ইন্ডিয়া ইন্ডিয়া’ না করে নিজের দেশের চিন্তা করেন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফারইস্টের নজরুলের ৫৭ কোটি ৬১ লাখ টাকার সম্পদ ক্রোক, যুক্তরাষ্ট্রে বাড়ির খোঁজে দুদক চাঁদের ছবিতে মার্কিন পতাকা, ট্রাম্প লিখলেন ‘চাঁদ আমাদের’ ঢাকা সিটিতে এনসিপির প্রার্থী ঘোষণা, উত্তরে আসিফ মাহমুদ-দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতকে টপকে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্য অংশীদার এখন যুক্তরাষ্ট্র
Skip to content

বাফুফে সাড়া দেয়নি বসুন্ধরার আবেদনে

অনলাইন ডেস্ক :

আগামীকাল সোমবার প্রিমিয়ার লিগে ২১তম রাউন্ডে আবাহনী লিমিটেডকে আতিথিয়েতা দিতে যাচ্ছে বসুন্ধরা কিংস। এরইমধ্যে চ্যাম্পিয়ন ও রানার্সআপ নির্ধারণ হয়ে যাওয়ায় অস্কার ব্রুজনের দল চাইছিল এই ম্যাচ শেষে ট্রফি নিয়ে উৎসব করতে। শনিবার বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) কাছে তারা আবেদনও করেছিল। কিন্তু রোববার সেই আবেদন নাকচ করে দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। আগের মতো লিগের শেষ রাউন্ডের পর মাঠেই ট্রফি দিতে চাইছে বাফুফে। সাধারণত কয়েক বছর ধরে যেই দল চ্যাম্পিয়ন হয়েছে তারা শেষ ম্যাচের পরই ট্রফি পেয়ে আসছে। তাই বাফুফে এর ব্যতিক্রম করতে চাইছে না। বাফুফের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ ভিডিও বার্তায় বলেছেন, ‘বসুন্ধরা কিংস ম্যাচ শেষে ট্রফি চেয়েছিল। কিন্তু আমরা আগের মতো শেষ ম্যাচের পরই ট্রফি দিতে চাই। এবারও ২২তম রাউন্ড শেষেই তাদের হাতে ট্রফি তুলে দেবো। আবাহনী লিমিটেডকেও রানার্সআপ ট্রফি সেভাবে দেবো।’