সাম্প্রতিক
আদালতের রায় বা আদেশের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট অবৈধ: হাইকোর্ট স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা লাগবে না: প্রতিমন্ত্রী শাহে আলম গুলশানে আওয়ামী লীগের মিছিল, গ্রেপ্তার আরও ৪০ জোর করে শিক্ষকের পদত্যাগের বৈধতা নেই, পুনর্বহালের নির্দেশ হাইকোর্টের ৫০০ টাকার ভারত-মিয়ানমারের ইলিশ ‘পদ্মার’ নামে বিক্রি ১৪০০-১৮০০ টাকায় খালি ‘ইন্ডিয়া ইন্ডিয়া’ না করে নিজের দেশের চিন্তা করেন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফারইস্টের নজরুলের ৫৭ কোটি ৬১ লাখ টাকার সম্পদ ক্রোক, যুক্তরাষ্ট্রে বাড়ির খোঁজে দুদক চাঁদের ছবিতে মার্কিন পতাকা, ট্রাম্প লিখলেন ‘চাঁদ আমাদের’ ঢাকা সিটিতে এনসিপির প্রার্থী ঘোষণা, উত্তরে আসিফ মাহমুদ-দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতকে টপকে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্য অংশীদার এখন যুক্তরাষ্ট্র
Skip to content

সিলেট নগরীর বিভিন্ন অংশে প্রতিদিন ১৩ ঘণ্টা লোডশেডিং

ফাইল ছবি

সিলেট বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) বিক্রয় ও বিতরণ বিভাগ রবিবার লোডশেডিংয়ের একটি নতুন সময়সূচী প্রকাশ করেছে। যাতে দেখা যায়, সিলেট নগরীর কিছু এলাকায় দিনে ১৩ ঘন্টা বিদ্যুৎ থাকবে না।

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বাড়ায় দেশে বিদ্যুৎ উৎপাদন কমে গেছে। বিদ্যুৎ সাশ্রয়ের জন্য সরকার গত ১৯ জুলাই থেকে সারাদেশে এলাকাভিত্তিক এক থেকে দুই ঘণ্টা লোডশেডিং কার্যকর করেছে।

সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে সিলেট পিডিবি সিলেট নগরী এলাকায় প্রতিদিন চার ঘণ্টা (সকালে দুই ঘণ্টা, সন্ধ্যায় দুই ঘণ্টা) লোডশেডিং করার সিদ্ধান্ত নেয়।

কিন্তু, সিলেট নগরবাসী প্রতিদিন সাত থেকে আট ঘণ্টা লোডশেডিংয়ের শিকার হচ্ছে।

চাহিদার তুলনায় বিদ্যুতের সরবরাহ অর্ধেকেরও কম থাকায় সিডিউল বহাল রাখা যাচ্ছে না বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

সিলেটের গ্রাম এলাকাগুলোতে দিনে মাত্র চার থেকে পাঁচ ঘণ্টা বিদ্যুৎ থাকায় বিপর্যয়কর পরিস্থিতির সম্মুখীন হচ্ছে বলে স্থানীয়রা জানিয়েছেন।

সিলেট পিডিবির প্রধান প্রকৌশলী আব্দুল কাদির জানান, সিলেট নগরীর পাঁচটি বিদ্যুৎ বিভাগে রবিবার বিকালে বিদ্যুতের চাহিদা ছিল ২০০ মেগাওয়াট। কিন্তু, তারা মাত্র ৯০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করতে পেরেছে।

কাদির বলেন, ‘বিদ্যুতের ঘাটতির কারণে দীর্ঘক্ষণ লোডশেডিং হচ্ছে।’

আগামী দুই থেকে তিন সপ্তাহের মধ্যে পরিস্থিতির উন্নতি হতে পারে বলে আশা প্রকাশ করেন কাদির।

—ইউএনবি