সাম্প্রতিক
আদালতের রায় বা আদেশের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট অবৈধ: হাইকোর্ট স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা লাগবে না: প্রতিমন্ত্রী শাহে আলম গুলশানে আওয়ামী লীগের মিছিল, গ্রেপ্তার আরও ৪০ জোর করে শিক্ষকের পদত্যাগের বৈধতা নেই, পুনর্বহালের নির্দেশ হাইকোর্টের ৫০০ টাকার ভারত-মিয়ানমারের ইলিশ ‘পদ্মার’ নামে বিক্রি ১৪০০-১৮০০ টাকায় খালি ‘ইন্ডিয়া ইন্ডিয়া’ না করে নিজের দেশের চিন্তা করেন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফারইস্টের নজরুলের ৫৭ কোটি ৬১ লাখ টাকার সম্পদ ক্রোক, যুক্তরাষ্ট্রে বাড়ির খোঁজে দুদক চাঁদের ছবিতে মার্কিন পতাকা, ট্রাম্প লিখলেন ‘চাঁদ আমাদের’ ঢাকা সিটিতে এনসিপির প্রার্থী ঘোষণা, উত্তরে আসিফ মাহমুদ-দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতকে টপকে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্য অংশীদার এখন যুক্তরাষ্ট্র
Skip to content

মোটরসাইকেলসহ চোরাইচক্রের তিন সদস্য গ্রেফতার

জেলা প্রতিনিধি, মানিকগঞ্জ :
মানিকগঞ্জের মোটরসাইকেল চোরচক্রের তিন সদস্যসকে গ্রেফতার করা হয়েছে। এসময় বিভিন্ন ব্যান্ডের দামি ৫টি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।
সোমবার বেলা সাড়ে ১২টার দিকে মানিকগঞ্জ সদর থানায় এক সংবাদ সম্মেলনের মাধ্যমে সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ভাস্কর সাহা বিষয়টি জানান।
গ্রেফতারকৃতরা হলেন, ফরিদপুরের কোতয়ালীর থানার বঙ্গেসদ্দি এলাকার শফিকুল ইসলামের ছেলে জহিরুল ইসলাম (২৭) এবং একই উপজেলার নরসিংহাদিয়া এলাকার হারিবুর রহমানের ছেলে নূর মোহাম্মদ (২৮) ও ছনপচা এলাকার ওয়াজেদ মোল্লার ছেলে মহিদ মোল্লা (২৫)।
অতিরিক্ত পুলিশ সুপার ভাস্কর সাহা জানান, গত মাসের ২৪ তারিখ মানিকগঞ্জ সদর উপজেলা পরিষদের পাশের বিআরডিবি অফিসের সামনে থেকে হিরো কোম্পানির ১৬০ সিসির একটি হর্নেট মোটরসাইকেল চুরি হয়। এরপর চলিত গত ২৪ জুলাই মোটরসাইকেলের মালিক জসিমউদ্দিন বাদি হয়ে সদর থানায় একটি মামলা করেন। মামলার পর সিসিটিভির ভিডিও ফুটেজ ও তথ্য প্রযুক্তির মাধ্যমে ফদিরপুর থেকে জহিরুল ইসলামকে গ্রেফতার করা হয়।
তিনি আরও জানান, জহিরুল ইসলামকে গ্রেফতারের পর তার দেওয়া তথ্য মতে ফরিদপুরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে নূর মোহাম্মদ ও মহিদ মোল্লাকে গ্রেফতার করা হয় এবং তাদের কাছ থেকে চুরি হওয়া মোটরসাইকেলসহ বিভিন্ন কোম্পানির দামি ৫টি মোটরসাইকেল উদ্ধার করা হয়। এরপর দুপুরে গ্রেফতারকৃতদেরকে কোর্টে পাঠানো হয়।