সাম্প্রতিক
বলিউডের খ্যাতিমান অভিনেতা নানা পাটেকর মারা গেছেন চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল পরিচালনায় ডিপি ওয়ার্ল্ড, ১৫ বছরের চুক্তি সই গঙ্গা চুক্তি ডিসেম্বরে, মার্চে দৃশ্যমান হবে পদ্মা ব্যারাজ: পানিসম্পদ মন্ত্রী দিল্লিতে ৩ বছর পর আলোচনায় বসছে বাংলাদেশ-ভারত জঙ্গল সলিমপুরে হচ্ছে সারদার আদলে পুলিশ একাডেমি, সরবে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারও সৌদি-হুথি সংঘাত তীব্র হচ্ছে, যুদ্ধে জড়াচ্ছে তুরস্ক-পাকিস্তান-সিরিয়া বিশ্বসেরা ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক সাহিত্যে নোবেল পেলেন কানাডার কবি অ্যান কারসন আবরার হত্যার দ্রুত বিচার নিশ্চিতের আশ্বাস প্রধানমন্ত্রীর রূপপুরে প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত পারমাণবিক বিক্রিয়া শুরুর অনুমতি
Skip to content

১০ লাখ টাকায় সুবাহর আপোশ

অনলাইন ডেস্ক :

কণ্ঠশিল্পী ও সাবেক স্বামী ইলিয়াস হোসাইনের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগে করা মামলায় আপোশ করেছেন অভিনেত্রী শাহ হুমায়রা হোসেন সুবাহ। ১০ লাখ টাকার বিনিময়ে আপোশ করা হয়। সোমবার (২৫ জুলাই) ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭-এর বিচারক আবেরা সুলতানা খানমের আদালতে উপস্থিত হয়ে এ তথ্য জানান অভিনেত্রী। এ সময় ইলিয়াস হোসাইনও উপস্থিত ছিলেন। বিচারক মামলাটির সাক্ষ্য ও যুক্তি উপস্থাপন শেষ করে রায়ের জন্য ২৭ জুলাই দিন ধার্য করেন। সুবাহ বিচারককে বলেন, ‘আমরা পারিবারিকভাবে ১০ লাখ টাকায় মামলা মীমাংসা করেছি। টাকা আমি বুঝে পেয়েছি। এখন ইলিয়াসের বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নেই। ‘সুবাহ বলেন, ‘যে সংসার করবে না তার সঙ্গে জোর করে সংসার করা যায় না। ইলিয়াস তার জীবনে ভালো থাকুক আর আমি আমার জীবনে ভালো থাকি। পারিবারিকভাবে আমাদের আপোশ হয়েছে। আমি ২০ লাখ টাকা দাবি করেছিলাম। তবে যেকোনোভাবে আমরা মীমাংসা করেছি। ‘ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭-এর সহকারী পাবলিক প্রসিকিউটর মোহাম্মদ লিয়াকত আলী বলেন, ১০ লাখ টাকার বিনিময়ে ইলিয়াস ও সুবাহর মামলা মীমাংসা হয়েছে। ২৭ জুলাই মামলাটির রায় ঘোষণার জন্য দিন ধার্য করেছেন আদালত।