সাম্প্রতিক
বলিউডের খ্যাতিমান অভিনেতা নানা পাটেকর মারা গেছেন চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল পরিচালনায় ডিপি ওয়ার্ল্ড, ১৫ বছরের চুক্তি সই গঙ্গা চুক্তি ডিসেম্বরে, মার্চে দৃশ্যমান হবে পদ্মা ব্যারাজ: পানিসম্পদ মন্ত্রী দিল্লিতে ৩ বছর পর আলোচনায় বসছে বাংলাদেশ-ভারত জঙ্গল সলিমপুরে হচ্ছে সারদার আদলে পুলিশ একাডেমি, সরবে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারও সৌদি-হুথি সংঘাত তীব্র হচ্ছে, যুদ্ধে জড়াচ্ছে তুরস্ক-পাকিস্তান-সিরিয়া বিশ্বসেরা ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক সাহিত্যে নোবেল পেলেন কানাডার কবি অ্যান কারসন আবরার হত্যার দ্রুত বিচার নিশ্চিতের আশ্বাস প্রধানমন্ত্রীর রূপপুরে প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত পারমাণবিক বিক্রিয়া শুরুর অনুমতি
Skip to content

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ভারতের সিরিজ জয়

অনলাইন ডেস্ক :

ফের তীরে এসে তরী ডুবল ওয়েস্ট ইন্ডিজের। প্রথম ওয়ানডেতে ৩ রানে হারের পর, ভারতের কাছে এবার ২ উইকেটে হারল নিকোলাস পুরানের দল। ত্রিনিদাদে বিধ্বংসী ইনিংস খেলে ভারতকে প্রায় হারা ম্যাচ জিতিয়েছেন অক্ষর প্যাটেল। ক্যারিবীয়দের দেওয়া ৩১২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে একপর্যায়ে শেষ ১০ ওভারে ১০০ রান দরকার ছিল ভারতের। হাতে ছিল পাঁচ উইকেট। ক্রিজে ছিলেন দ্বিপক হুদা (১৮) ও অক্ষর প্যাটেল (৪)। দলীয় ২৫৬ রানে সাজঘরে ফিরেন হুদা, তবে মাত্র ৩৫ বলে ৬৪ রানের ইনিংস খেলে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন অক্ষর। অক্ষরের ইনিংসে ছিল ৫টি ছক্কা ও ৩টি চার। অর্ধশত হাঁকিয়ে রান তাড়ায় ভ‚মিকা রেখেছেন সানজু স্যামসন (৬৩) ও শ্রেয়াস আইয়ার (৫৪)। ২ উইকেটের এই জয়ের ফলে এক ম্যাচ হাতে রেখেই তিন ম্যাচের সিরিজ নিজেদের করে নিল ভারত। এর আগে, টসে জিতে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ৩১১ রান তোলে উইন্ডিজ। নিজের শততম ওয়ানডেতে ১১৫ রানের ইনিংস খেলেন ওপেনার শাই হোপ। অধিনায়ক নিকোলাস পুরানের ব্যাট থেকে আসে ৭৪ রান। এ ছাড়া কাইল মেয়ার্স ২৩ বলে ৩৯ রান করেন। ভারতের পক্ষে শার্দুল ঠাকুর ৫৪ রানে তিন উইকেট নেন। ব্যাট হাতে অপরাজিত ৬৪ রানের পাশাপাশি বল হাতেও অক্ষরের শিকার এক উইকেট। ম্যাচসেরার পুরস্কার উঠেছে তাঁর হাতেই।