সাম্প্রতিক
নিত্যপণ্যের বাড়তি দামে অস্বস্তিতে ক্রেতারা ঢাকায় অটোরিকশা নিয়ন্ত্রণে নতুন পরিকল্পনা, কতটা কার্যকর হবে? রাবিতে সাংবাদিকদের ওপর হামলা: ৪ শিক্ষার্থীকে বহিষ্কারের সুপারিশ, তদন্তে আরও ৪ জন হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, ডেঙ্গুতে একজনের প্রাণহানি তিন ফিফটিতে বাংলাদেশের ৩১৭, প্রথম দিনেই নাটকীয় উত্থান-পতন শেখ হাসিনার আমলে দুই বিচার নিয়ে কী বলেছিলেন নাভি পিল্লাই? কংগ্রেসের বিরুদ্ধে বাংলাদেশ-নেপালের মতো ‘নৈরাজ্য’ সৃষ্টির চেষ্টার অভিযোগ বিজেপির মোটরসাইকেলে এসে বিকাশকর্মীদের গাড়িতে গুলি, দুই বস্তায় থাকা তিন কোটি টাকা লুট নাভি পিল্লাইয়ের নোবেল জয়ের পরই আইসিসির ওপর মার্কিন নিষেধাজ্ঞা বাংলাদেশে দরিদ্র হওয়ার ঝুঁকিতে ছয় কোটি ২০ লাখ নিম্ন মধ্যবিত্ত
Skip to content

ইংলিশদের সঙ্গে প্রোটিয়াদের সিরিজ ভাগাভাগি

অনলাইন ডেস্ক :

স্বাগতিক ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার তিন ম্যাচ ওয়ানডে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে। রোববার লিডসে ম্যাচ শুরুর আগে বৃষ্টির কারণে ম্যাচটি নেমে আসে ৪৫ ওভারে। টস জিতে আগে ব্যাট করতে নামে দক্ষিণ আফ্রিকা। ২৪ রানে প্রথম উইকেট হারালেও কুইন্টন ডি কক ও রাসি ফন ডের ডুসেনের ব্যাটে ভর করে ভালো শুরু করে প্রোটিয়ারা। দলীয় ৯৯ রানে সাজঘরে ফিরেন ডুসেন (২৬)। এরপর এইডেন মার্করামকে নিয়ে ডি কক খেলতে থাকেন স্বচ্ছন্দে। ২ উইকেটে ১৫৯ রান তুলে ফেলে দক্ষিণ আফ্রিকা। ডি কক অপরাজিত ছিলেন ৭৬ বলে ৯২ রান করে, আর মার্করাম ব্যাট করছিলেন ২৪ রানে। এমন সময় ফের হানা দেয় বৃষ্টি। পরে ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করেন আম্পায়াররা। ফলে তিন ম্যাচ ওয়ানডে সিরিজ ১-১ এর সমতায় শেষ হলো। উল্লেখ্য যে, প্রথম ম্যাচ দক্ষিণ আফ্রিকা ৬২ রানে জয়লাভ করে। আর বৃষ্টি বিঘিœত দ্বিতীয় ম্যাচ ইংল্যান্ড জিতে ১১৮ রানে। সিরিজসেরা হয়েছেন দক্ষিণ আফ্রিকার রাসি ভ্যান ডার ডুসেন।