সাম্প্রতিক
আদালতের রায় বা আদেশের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট অবৈধ: হাইকোর্ট স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা লাগবে না: প্রতিমন্ত্রী শাহে আলম গুলশানে আওয়ামী লীগের মিছিল, গ্রেপ্তার আরও ৪০ জোর করে শিক্ষকের পদত্যাগের বৈধতা নেই, পুনর্বহালের নির্দেশ হাইকোর্টের ৫০০ টাকার ভারত-মিয়ানমারের ইলিশ ‘পদ্মার’ নামে বিক্রি ১৪০০-১৮০০ টাকায় খালি ‘ইন্ডিয়া ইন্ডিয়া’ না করে নিজের দেশের চিন্তা করেন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফারইস্টের নজরুলের ৫৭ কোটি ৬১ লাখ টাকার সম্পদ ক্রোক, যুক্তরাষ্ট্রে বাড়ির খোঁজে দুদক চাঁদের ছবিতে মার্কিন পতাকা, ট্রাম্প লিখলেন ‘চাঁদ আমাদের’ ঢাকা সিটিতে এনসিপির প্রার্থী ঘোষণা, উত্তরে আসিফ মাহমুদ-দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতকে টপকে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্য অংশীদার এখন যুক্তরাষ্ট্র
Skip to content

হানিমুনে নিশ্চিন্তে ঘুমচ্ছেন বেন অ্যাফ্লেক

অনলাইন ডেস্ক :

সম্প্রতি  বিয়ে করেছেন হলিউড তারকা বেন অ্যাফ্লেক ও জেনিফার লোপেজ। বিয়ের পরেই মধুচন্দ্রিমা উদযাপন করতেই ব্যক্তিগত বিমানে চেপে ফ্রান্সে গেছেন তারা। সেখানে গিয়ে বেন অ্যাফ্লেক ধরা পড়লেন পাপারাজ্জিদের ক্যামেরায়। সেই ছবি এখন সামাজিক মাধ্যমে ভাইরাল। ভাইরাল হওয়া ছবিতে দেখা যাচ্ছে নৌকায় বসে পরম নিশ্চিন্তে ঘুমচ্ছেন বেন অ্যাফ্লেক। মুখ কিছুটা খোলা। বেন হয়তো কল্পনাও করতে পারেননি যে পাপারাজ্জিদের ক্যামেরা মাঝ নদীতেও ধরে ফেলবে তাকে। আর সেজন্যই নিশ্চিন্তে ঘুম দিয়েছেন অভিনেতা। বেন অ্যাফ্লেকের ছবিটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই তা নিয়ে রসিকতা শুরু করেন নেটিজেনরা। এই ছবি ব্যবহার করে তৈরি হয়েছে একাধিক মিম। ভক্তদের কেউ বলছেন, ‘ব্যাটম্যান হতে হবে না, তাই নিশ্চিন্তে ঘুম দিয়েছেন বেন।’ অনেকেই আবার বেনের এমন ব্যক্তিগত মুহূর্ত ক্যামেরাবন্দী করায় পাপারাজ্জিদের ওপর চটেছেন। ২০০২ সালে গিগলি সিনেমার সেটে প্রথম দেখা হয় জেনিফার এবং বেন অ্যাফ্লেকের। ২০০৩ সালে বাগদান করেছিলেন তারা, বিয়ের তারিখও ঠিক হয়ে গিয়েছিল। কিন্তু অজানা কারণে তাদের সম্পর্ক ভেঙে যায়। গত বছরে এই জুটিকে আবারও একসঙ্গে দেখা যায়। প্রথম বাগদান ভাঙার ১৯ বছর পর ১৬ জুলাই বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন জেনিফার লোপেজ এবং বেন অ্যাফ্লেক। ভক্তরা এই জুটির নাম দিয়েছেন বেনিফার। সূত্র: হিন্দুস্তান টাইমস