সাম্প্রতিক
আদালতের রায় বা আদেশের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট অবৈধ: হাইকোর্ট স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা লাগবে না: প্রতিমন্ত্রী শাহে আলম গুলশানে আওয়ামী লীগের মিছিল, গ্রেপ্তার আরও ৪০ জোর করে শিক্ষকের পদত্যাগের বৈধতা নেই, পুনর্বহালের নির্দেশ হাইকোর্টের ৫০০ টাকার ভারত-মিয়ানমারের ইলিশ ‘পদ্মার’ নামে বিক্রি ১৪০০-১৮০০ টাকায় খালি ‘ইন্ডিয়া ইন্ডিয়া’ না করে নিজের দেশের চিন্তা করেন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফারইস্টের নজরুলের ৫৭ কোটি ৬১ লাখ টাকার সম্পদ ক্রোক, যুক্তরাষ্ট্রে বাড়ির খোঁজে দুদক চাঁদের ছবিতে মার্কিন পতাকা, ট্রাম্প লিখলেন ‘চাঁদ আমাদের’ ঢাকা সিটিতে এনসিপির প্রার্থী ঘোষণা, উত্তরে আসিফ মাহমুদ-দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতকে টপকে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্য অংশীদার এখন যুক্তরাষ্ট্র
Skip to content

সাবেক এমপি আব্বাস আলী মন্ডল ইন্তেকাল করেছেন

জয়পুরহাট জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সভাপতি এবং সাবেক সংসদ সদস্য আব্বাস আলী মন্ডল ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
আজ ভোর সাড়ে ৪টায় সোহরাওয়ার্দী মেডিক্যালে কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান ।
তিনি ১৯৭৫ পরবর্তীতে ১৯৯৮ সাল পর্যন্ত জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং ১৯৯৮ থেকে ২০০৪ পর্যন্ত জেলা আওয়ামী লীগের আহবায়ক হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ১৯৮৬ সালের তৃতীয় জাতীয় সংসদ নির্বাচনে সম্মিলিত বিরোধী দলের হয়ে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে জয়পুরহাট-১ (সদর-পাঁচবিবি) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।
তিনি ২ পুত্র এবং ৩ কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।
তার ছোট ছেলে আরিফুর রহমান বর্তমানে জয়পুরহাট জেলা আওয়ামী লীগের সভাপতি এবং জয়পুরহাট জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করছেন।
আব্বাস আলী মন্ডল একাদশ জাতীয় সংসদের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মো. শহীদুজ্জামান সরকার এমপি’র শ্বশুর।

—বাসস