সাম্প্রতিক
আদালতের রায় বা আদেশের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট অবৈধ: হাইকোর্ট স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা লাগবে না: প্রতিমন্ত্রী শাহে আলম গুলশানে আওয়ামী লীগের মিছিল, গ্রেপ্তার আরও ৪০ জোর করে শিক্ষকের পদত্যাগের বৈধতা নেই, পুনর্বহালের নির্দেশ হাইকোর্টের ৫০০ টাকার ভারত-মিয়ানমারের ইলিশ ‘পদ্মার’ নামে বিক্রি ১৪০০-১৮০০ টাকায় খালি ‘ইন্ডিয়া ইন্ডিয়া’ না করে নিজের দেশের চিন্তা করেন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফারইস্টের নজরুলের ৫৭ কোটি ৬১ লাখ টাকার সম্পদ ক্রোক, যুক্তরাষ্ট্রে বাড়ির খোঁজে দুদক চাঁদের ছবিতে মার্কিন পতাকা, ট্রাম্প লিখলেন ‘চাঁদ আমাদের’ ঢাকা সিটিতে এনসিপির প্রার্থী ঘোষণা, উত্তরে আসিফ মাহমুদ-দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতকে টপকে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্য অংশীদার এখন যুক্তরাষ্ট্র
Skip to content

ওসমানী বিমানবন্দরে আবর্জনার ট্রলি থেকে ১০টি স্বর্ণবার উদ্ধার

সিলেটের এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে মঙ্গলবার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটের ট্রলি থেকে প্রায় এক কোটি টাকা মূল্যের ১০টি স্বর্ণের বার উদ্ধার করেছে কাস্টমস কর্মকর্তারা।

বিমানবন্দরের রাজস্ব কর্মকর্তা নাজ্জাসি পারভেজ জানান, সকাল ৮টার দিকে কাতারের দোহা থেকে বিমানবন্দরে অবতরণকারী বিমানের একটি ফ্লাইট থেকে এক কেজি ১৬ গ্রাম ওজনের স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়।

তিনি বলেন, আমাদের কাছে খবর থাকায় আগে থেকে সতর্ক ছিল কাস্টমস। বিমানটি বিমানবন্দরে পৌঁছলে যাত্রীরা বের হওয়ার পরও স্বর্ণের খোঁজ মিলেনি। এক পর্যায়ে বিমানের আবর্জনার স্ক্যান করে একটি বক্সের ভেতরে ১০ পিস স্বর্ণের বার পরিত্যাক্ত অবস্থায় পাওয়া যায়। তবে বিদেশ থেকে কারা চালানটি এনেছে, তা শনাক্ত করা যায়নি।

এ ব্যাপারে ফৌজদারি মামলা করা হবে বলে জানিয়েছেন বিমানবন্দরের এই কর্মকর্তা।

—ইউএনবি