সাম্প্রতিক
আদালতের রায় বা আদেশের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট অবৈধ: হাইকোর্ট স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা লাগবে না: প্রতিমন্ত্রী শাহে আলম গুলশানে আওয়ামী লীগের মিছিল, গ্রেপ্তার আরও ৪০ জোর করে শিক্ষকের পদত্যাগের বৈধতা নেই, পুনর্বহালের নির্দেশ হাইকোর্টের ৫০০ টাকার ভারত-মিয়ানমারের ইলিশ ‘পদ্মার’ নামে বিক্রি ১৪০০-১৮০০ টাকায় খালি ‘ইন্ডিয়া ইন্ডিয়া’ না করে নিজের দেশের চিন্তা করেন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফারইস্টের নজরুলের ৫৭ কোটি ৬১ লাখ টাকার সম্পদ ক্রোক, যুক্তরাষ্ট্রে বাড়ির খোঁজে দুদক চাঁদের ছবিতে মার্কিন পতাকা, ট্রাম্প লিখলেন ‘চাঁদ আমাদের’ ঢাকা সিটিতে এনসিপির প্রার্থী ঘোষণা, উত্তরে আসিফ মাহমুদ-দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতকে টপকে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্য অংশীদার এখন যুক্তরাষ্ট্র
Skip to content

জমি নিয়ে বিরোধে বাগেরহাটে নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

জমি নিয়ে বিরোধের জের ধরে বাগেরহাট সদরে রবিবার রাতে এক নারী সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

ভু্ক্তভোগীর দাবি, অভিযুক্তরা তার আত্মীয় ও প্রতিবেশী।

ওই নারীর অভিযোগ, রবিবার মধ্য রাতে প্রকৃতির ডাকে সাড়া দিতে তিনি ঘরের বাইরে বের হন। এসময় আগে থেকে পাঁচ যুবক ওঁৎ পেতে ছিল। তাদের একজন গামছা দিয়ে তার মুখ বেঁধে বাড়ির পাশে সুপারি বাগানে নিয়ে যায়। সেখানে নিয়ে তাকে দলবদ্ধ হয়ে ধর্ষণ করে। পরে তার চিৎকারে স্বজনরা এসে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

এ ঘটনায় সোমবার ভুক্তভোগী নারী বাদী হয়ে বাগেরহাট মডেল থানায় সাইফুল ইসলাম টোটো, রাব্বি হাওলাদার, জাহিদুল হাওলাদার, সজিব হাওলাদার ও রিয়াজুল হাওলাদারকে আসামি করে মামলা করে।

জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে পূর্ব পরিকল্পিতভাবে তার ওপর এই নির্যাতন চালানো হয় বলে দাবি করেন ভুক্তভোগী।

এছাড়া প্রায় ছয় মাস আগে তার ওপর হামলার ঘটনা ঘটে বলে তিনি জানান।

বাগেরহাট জেলা হাসপাতালের গাইনী বিভাগের চিকিৎসক জিনিয়া ফেরদৌস জানান, ওই নারীর আলামত সংগ্রহ করা হয়েছে এবং তাকে প্রয়োজনীয় চিকিৎসা সেবা দেয়া হচ্ছে। রোগীর কিছু সমাস্যা রয়েছে, তবে চিকিৎসা দেয়া সম্ভব।

বাগেরহাট সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদ হাসান জানান, নির্যাতনের শিকার ওই নারীর ডাক্তারী পরীক্ষার প্রস্তুতি চলছে। একই সাথে অভিযুক্তদের গ্রেপ্তার করতে পুলিশের একাধিক টিম অভিযান চালাচ্ছে।

বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম আজিজুল ইসলাম জানান, নির্যাতনের শিকার ওই নারী বাদী হয়ে পাঁচজনের নাম উল্লেখ করে থানায় একটি মামলা দায়ের করেছে। আসামিদের ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে।

—ইউএনবি